- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- পূর্ববাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭খ্রি.-১৯৭০খ্রি.)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
দৃশ্যকল্প-১: 'X' এবং 'Y' দুজন একই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন। তারা একই দেশের ভিন্ন দুটি অঞ্চলের বাসিন্দা। দেশের শাসনক্ষমতায় 'Y' এর অঞ্চলের প্রাধান্য রয়েছে। যে কারণে 'Y' যত সুযোগ পায় 'X' তত সুযোগ পায় না। এ ধরনের বৈষম্য 'x' কিছুতেই মেনে নিতে পারছিলেন না।
দৃশ্যকল্প-২: 'X' এর এলাকার নেতা ঐ বৈষম্যসমূহ দূর করার জন্য। বেশকিছু পরিকল্পনা করেন। তার পরিকল্পনাগুলো কোনো না কোনোভাবে শাসকগোষ্ঠীর নিকট পৌঁছে যায়। ফলে নেতাসহ অনেককে মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়। এলাকার লোকজন। তীব্র প্রতিবাদ করলে শাসকগোষ্ঠী তাদের মুক্তি দিতে বাধ্য হয়।
দৃশ্যকল্প-১ দ্বারা তোমার পাঠ্যবইয়ের কোন ধারণার ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
দৃশ্যকল্প-১ দ্বারা আমার পাঠ্যবইয়ের পশ্চিম পাকিস্তান কর্তৃক পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যের ইঙ্গিত রয়েছে।
পাকিস্তান সৃষ্টির আগে পূর্ব বাংলা অর্থনৈতিক, সামাজিক ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানের চেয়ে অগ্রসর ছিল। কিন্তু ১৯৪৭সালে পশ্চিম পাকিস্তানি শাসনশোষণ প্রতিষ্ঠার ফলে পূর্ব পাকিস্তান দ্রুত পিছিয়ে যেতে থাকে। বৃদ্ধি পেতে থাকে দুই অঞ্চলের মধ্যকার -বৈষম্য। সে সময় পাকিস্তান সরকারের বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব পাকিস্তানের চেয়ে পশ্চিম পাকিস্তান অনেক বেশি অর্থনৈতিক সুবিধা লাভ করেছিল। পূর্ব বাংলার পাট, চা, চামড়া প্রভৃতি বিদেশে রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা অর্জিত হতো, তার সিংহভাগ পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যয় হতো। ফলে ব্যবসায় বাণিজ্য, শিল্প - উৎপাদন, কৃষিসহ অর্থনীতির সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের তুলনায় অনেক পিছিয়ে ছিল। সে সময় প্রতিরক্ষা, শিক্ষ্য ও সামাজিক ক্ষেত্রেও বৈষম্য ছিল চরমে। এমতাবস্থায় পূর্ব বাংলার জনগণের প্রতি পাকিস্তান রাষ্ট্রের চরম বৈষম্যমূলক আচরণ ও অবহেলার বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম অনিবার্য হয়ে ওঠে।
উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ 'X' ও 'Y' এর অঞ্চল দুটির মধ্যেও একই চিত্র দেখতে পাই। যা আমাদের দেশের রাজনৈতিক ইতিহাসের অনুরূপ। অতএব নিশ্চিতভাবেই বলা যায়, উদ্দীপকের দৃশ্যকল্প-১ দ্বারা পশ্চিম - পাকিস্তান কর্তৃক পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যের ধারণার ইঙ্গিত রয়েছে।

