- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
সমাজে পাশ্চাত্য সংস্কৃতির আগ্রাসন, দেখে রফিক সাহেব খুবই চিন্তিত। পরবর্তী প্রজন্ম যাতে উক্ত আগ্রাসনের কুফল উপলব্ধি করে তা থেকে মুক্তি পায়, সে লক্ষ্যে তিনি এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেন। যেখানে শৈশবেই শিক্ষার্থীরা নীতি-নৈতিকতার শিক্ষা লাভ করতে পারবে।
রফিক সাহেব কোন ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেন? উক্ত প্রতিষ্ঠানের কার্যাবলি আলোচনা কর।
রফিক সাহেব যে প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেন, সে প্রতিষ্ঠানের সাথে ইসলাম শিক্ষার বুনিয়াদ ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান মক্তবের মিল রয়েছে।
মক্তবে ইসলামের প্রাথমিক মৌলিক ও অতীব প্রয়োজনীয় জ্ঞান, কুরআন শিক্ষা, আদব, আখলাক শিষ্টাচার, সভ্যতা, নম্রতা, বড়দের প্রতি শ্রদ্ধা, হামদ-নাত, মাসনুন দোয়া, হালাল-হারাম, পাক-পবিত্রতা ইত্যাদি নৈতিক শিক্ষা দেওয়া হয়। যার সাথে রফিক সাহেবের উদ্যোগকৃত প্রতিষ্ঠানটির মিল রয়েছে।
উদ্দীপকের রফিক সাহেব পরবর্তী প্রজন্মকে পাশ্চাত্য সংস্কৃতির আগ্রাসন থেকে মুক্তির জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেন। যেখানে শৈশবেই শিক্ষার্থীদের নীতি নৈতিকতার শিক্ষা লাভ করে উত্তম চরিত্রের বীজ বপণ করে। সুতরাং বলা যায়, রফিক সাহেবের উদ্যোগকৃত প্রতিষ্ঠানটি হলো মক্তব। যার মাধ্যমে পরবর্তী প্রজন্ম একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারবে।

