• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • পূর্ববাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭খ্রি.-১৯৭০খ্রি.)
পূর্ববাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭খ্রি.-১৯৭০খ্রি.)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

ঘটনা-১: ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়ে 'A' ও 'B' প্রদেশ নিয়ে ‘Z' রাষ্ট্র গঠিত হয়। 'A' প্রদেশের সংখ্যালঘু মানুষের ভাব প্রকাশের মাধ্যমটি ‘Z’ রাষ্ট্রে জাতীয়ভাবে স্বীকৃত ছিল। 'B' প্রদেশের মানুষেরা জীবন দিয়ে দাবি আদায় করে।

ঘটনা-২: পঞ্চাশের দশকে একটি রাজনৈতিক মোর্চা পূর্ব বাংলায় একটি নির্বাচনে জয়ী হওয়ার জন্য ২০টির বেশি দফা জনগণের সামনে তুলে ধরে। উক্ত মোর্চাটি নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে।

আইয়ুব খান কেন মৌলিক গণতন্ত্র ব্যবস্থা চালু করেন?

সামরিক শাসনকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে আইয়ুব খান মৌলিক গণতন্ত্র নামে একটি ব্যবস্থা চালু করেন। এ ব্যবস্থায় পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান থেকে মোট ৮০ হাজার নির্বাচিত ইউনিয়ন কাউন্সিল সদস্য নিয়ে নির্বাচকমণ্ডলী গঠন করা হয়। তাদের ভোটেই রাষ্ট্রপতি, জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার বিধান রাখা হয়। ১৯৬৫ সালে ৮০ হাজার মেম্বারের ভোটে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। এটি ছিল একটি পরোক্ষ নির্বাচন পদ্ধতি।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

আইয়ুব খান কেন মৌলিক গণতন্ত্র ব্যবস্থা চালু করেন? | বাংলাদেশ ও বিশ্বপরিচয় (নবম-দশম শ্রেণি) | Uddoyon