- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- পূর্ববাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭খ্রি.-১৯৭০খ্রি.)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
ঘটনা-১: ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়ে 'A' ও 'B' প্রদেশ নিয়ে ‘Z' রাষ্ট্র গঠিত হয়। 'A' প্রদেশের সংখ্যালঘু মানুষের ভাব প্রকাশের মাধ্যমটি ‘Z’ রাষ্ট্রে জাতীয়ভাবে স্বীকৃত ছিল। 'B' প্রদেশের মানুষেরা জীবন দিয়ে দাবি আদায় করে।
ঘটনা-২: পঞ্চাশের দশকে একটি রাজনৈতিক মোর্চা পূর্ব বাংলায় একটি নির্বাচনে জয়ী হওয়ার জন্য ২০টির বেশি দফা জনগণের সামনে তুলে ধরে। উক্ত মোর্চাটি নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে।
ঘটনা-২ পাকিস্তান আমলের কোন দফার সাথে সম্পর্কযুক্ত?
ঘটনা-২ পাকিস্তান আমলের যুক্তফ্রন্টের ২১ দফার সাথে সম্পর্কযুক্ত।।
পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর শাসক দল মুসলিম লীগ দীর্ঘদিন নির্বাচনের মাধ্যমে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার গঠনের কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এছাড়া প্রাদেশিক সরকার নিয়ে কেন্দ্রীয় সরকারের টালবাহানা পূর্ব বাংলার জনগণের কাছে স্পষ্ট হয়ে ওঠে। পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনে মুসলিম সীগের শোচনীয় পরাজয় ঘটানোর লক্ষ্যে ১৯৫৩ সালের ১৪ নভেম্বর চারটি দিল নিয়ে যুক্তফ্রন্ট গঠন করা হয়। নির্বাচনে যুক্তফ্রন্ট জনগণের দ্বার্থ রক্ষায় ২১ দফা ঘোষণা করেন। ২১ দফাকে রানগণ সাদরে গ্রহণ করেন। ফলে যুক্তফ্রন্ট নির্বাচনে বিজয় লাভ করে।
উদ্দীপকের ঘটনা-২ এ দেখা যায়, পঞ্চাশের দশকে একটি রাজনৈতিক মোর্চা পূর্ব বাংলায় একটি নির্বাচনে জয়ী হওয়ার জন্য ২০টির বেশি দফা জনগণের সামনে তুলে ধরে। উক্ত মোর্চাটি নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে। এসব বৈশিষ্ট্য ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের ২১ দফার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, ঘটনা-২ যুক্তফ্রন্টের ২১ দফাকে নির্দেশ করে।

