• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
ইসলামি শিক্ষা ও সংস্কৃতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

জনাব সাইফুল সাহেব একজন ধর্মপরায়ণ ব্যক্তি। মানুষের মাঝে দীন ও আদর্শ প্রচারের লক্ষ্যে বিভিন্ন এলাকায় গমন করেন। অন্যদিকে মনির সাহেব আর্ত-মানবতার সেবার লক্ষ্যে চিকিৎসাশাস্ত্র নিয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। অতঃপর রোগ নির্ণয় ও চিকিৎসাশাস্ত্রকে সমৃদ্ধ করার জন্য উক্ত বিষয়ে বই লেখার প্রয়াস চালান।

মনির সাহেবের জীবনে কোন মনীষীর প্রভাব প্রতিফলিত হয়েছে?

মনির সাহেবের জীবনে মুসলিম মনীষী আবু বকর আল রাযির প্রভাব পরিলক্ষিত হয়।

মধ্যযুগে চিকিৎসাবিজ্ঞানিদের মধ্যে আবু বকর আল-রাযি ছিলেন সর্বশ্রেষ্ঠ শল্য চিকিৎসক। তিনি রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি তখনও পর্যন্ত আবিষ্কৃত হয়নি এমন রোগ নিয়েও গবেষণা করেন। তিনিই প্রথম বসন্ত ও হাম রোগের প্রকৃতি, সংক্রমণ ও নিরাময় নিয়ে গবেষণা করেন। এ বিষয়ে তার লেখা 'আল-জুদারী ওয়াল হাসাবাহ' ছিল মৌলিক গ্রন্থ।

তিনি মূত্রনালি ও কিডনির পাথর রোগ সম্পর্কেও প্রাথমিক আলোচনা করেন। তিনি সার্জারি বা শল্য চিকিৎসায় বিশেষ কৃতিত্ব প্রদর্শন করেন। তিনিই শিশুরোগ ও এর চিকিৎসা সম্পর্কে প্রথম গ্রন্থ রচনা করেন। এজন্য তাকে শিশু চিকিৎসার জনক বলা হয়। যা মনির সাহেবের মাঝে লক্ষণীয়।

উদ্দীপকের মনির সাহেব আর্ত-মানবতার সেবার লক্ষ্যে চিকিৎসাশাস্ত্র নিয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। অতঃপর রোগ নির্ণয় ও চিকিৎসা শাস্ত্রকে সমৃদ্ধ করার জন্য উক্ত বিষয়ের বই লেখার প্রয়াস চালান। যা আবু বকর আল-রাযি এর মধ্যে বিদ্যমান। সুতরাং উপরিউক্ত বিষয় থেকে বলা যায় যে, মনির সাহেবের সাথে মুসলিম চিকিৎসাবিজ্ঞানী আবু বকর আল-রাযির মিল রয়েছে।'

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()