- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার
বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
উদ্দীপক ও প্রশ্নোত্তর
'ক' দেশের অফিস-আদালতে নাগরিকদের সেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে। কোনো ধরনের আর্থিক বিনিময় ছাড়া সেবাগ্রহীতা নাগরিকরা সেবা পাচ্ছে না। ফলে নানা জটিলতা তৈরি হচ্ছে।
মূল্যবোধের অবক্ষয় বলতে কী বোঝায়?
সামাজিক মূল্যবোধের নেতিবাচক পরিবর্তনকে বলা হয় সামাজিক মূল্যবোধের অবক্ষয়। যেসব ধ্যানধারণা, বিশ্বাস, লক্ষ্য ও উদ্দেশ্য, সংকল্প মানুষের আচার-আচরণ এবং কার্যাবলিকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে সেগুলোর সমষ্টি হলো মূল্যবোধ। বড়দের প্রতি শ্রদ্ধা দেখানো, অতিথির প্রতি সম্মান প্রদর্শন, ছোটদের প্রতি স্নেহ, মায়া-মমতা প্রভৃতি সামাজিক মূল্যবোধের উদাহরণ। এসব মূল্যবোদের নেতিবাচক পরিবর্তন বা অবনতিই হলো সামাজিক মূল্যবোধের অবক্ষয়। এর ফলে সৃষ্টি হয় সামাজিক অসংগতি।

