• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার
বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

'ক' দেশের অফিস-আদালতে নাগরিকদের সেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে। কোনো ধরনের আর্থিক বিনিময় ছাড়া সেবাগ্রহীতা নাগরিকরা সেবা পাচ্ছে না। ফলে নানা জটিলতা তৈরি হচ্ছে।

উদ্দীপকে উল্লিখিত ঘটনায় কোন সামাজিক সমস্যার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।

উদ্দীপকে উল্লিখিত ঘটনায় 'দুর্নীতি' নামক সামাজিক সমস্যার প্রতিফলন ঘটেছে।

ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক অবৈধ পন্থায় নীতি-বহির্ভূত বা জনস্বার্থবিরোধী কাজই দুর্নীতি। রাজনৈতিক এবং সরকারি ও বেসরকারি প্রশাসনে দুর্নীতি বলতে ব্যক্তিগত স্বার্থ বা লাভের জন্য কার্যালয়ের দায়িত্বের অপব্যবহারকে বোঝায়। সাধারণত ঘুষ, স্বজনপ্রীতি, বলপ্রয়োগ বা ভয় প্রদর্শন, প্রভাব খাটানো এবং ব্যক্তি বিশেষকে বিশেষ সুবিধা প্রদানের মাধ্যমে প্রশাসনের ক্ষমতা অপব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ অর্জনকে দুর্নীতি বলে। অবৈধ সুযোগ-সুবিধা লাভের জন্য কোনো ব্যক্তির সুনির্দিষ্ট দায়িত্ব পালনে ইচ্ছাকৃত অবহেলাও দুর্নীতি। দুর্নীতির সাথে যুক্ত থাকে পেশা, ক্ষমতা, পদবি, স্বার্থ, নগদ অর্থ, বস্তুসামগ্রী প্রভৃতি। দুর্নীতির মাধ্যমে কাউকে না কাউকে ক্ষতিগ্রস্ত হতে হয়। এ অপরাধের প্রকৃতি ও কলাকৌশল আলাদা। এ কাজে দৈহিক শ্রমের চেয়ে ধূর্ত বুদ্ধির প্রয়োজন বেশি।

উদ্দীপকের অনুচ্ছেদটিতে তেমনটিই লক্ষণীয়। 'ক' দেশের অফিস-আদালতে নাগরিকদের সেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে। কোনো ধরনের আর্থিক বিনিয়োগ ছাড়া সেবা গ্রহীতারা নাগরিক সেবা পাচ্ছে না। ফলে নানা জটিলতা তৈরি হচ্ছে। এরকম পরিস্থিতির ফলে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, যা প্রকৃত অর্থে দুর্নীতিকে নির্দেশ করে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ

#

সামাজিক বিশৃঙ্খলার চরম রূপ কী?

সামাজিক বিশৃঙ্খলার চরম রূপ হলো সামাজিক নৈরাজ্য।

#

মূল্যবোধের অবক্ষয় বলতে কী বোঝায়?

সামাজিক মূল্যবোধের নেতিবাচক পরিবর্তনকে বলা হয় সামাজিক মূল্যবোধের অবক্ষয়।  যেসব ধ্যানধারণা, বিশ্বাস, লক্ষ্য ও উদ্দেশ্য, সংকল্প মানুষের আচার-আচরণ এবং কার্যাবলিকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে সেগুলোর সমষ্টি হলো মূল্যবোধ। বড়দের প্রতি শ্রদ্ধা দেখানো, অতিথির প্রতি সম্মান প্রদর্শন, ছোটদের প্রতি স্নেহ, মায়া-মমতা প্রভৃতি সামাজিক মূল্যবোধের উদাহরণ। এসব মূল্যবোদের নেতিবাচক পরিবর্তন বা অবনতিই হলো সামাজিক মূল্যবোধের অবক্ষয়। এর ফলে সৃষ্টি হয় সামাজিক অসংগতি।

#

রাষ্ট্রীয় ও সামাজিক জীবনে উক্ত সমস্যার প্রভাব মূল্যায়ন কর।

উদ্দীপকে উল্লিখিত কার্যক্রমটি দুর্নীতির অন্তর্ভুক্ত এবং দুর্নীতি রাষ্ট্রীয় ও সামাজিক জীবনে ব্যাপক নেতিবাচক প্রভাব বিস্তার করে।

সমাজজীবনে দুর্নীতির ক্ষতিকর প্রভাব সুদূরপ্রসারী। যে সমাজ দুর্নীতিতে ছেয়ে গেছে সে সমাজে একে অন্যের দ্বারা প্রতারিত হয়। দুর্নীতিবাজও অন্যের দুর্নীতির শিকারে পরিণত হয়। ন্যায্য অধিকারে বঞ্চনা দুর্নীতিপ্রবণ সমাজের চিত্র। চাকরিজীবনে স্বজনপ্রীতি বা ঘুষের বিনিময়ে যদি অযোগ্যরা নিয়োগ এবং পদোন্নতি পায় তাহলে সমাজের যোগ্যরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। দুর্নীতির কারণে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হয়। মানুষের মধ্যে হতাশার সৃষ্টি করে, ফলে যোগ্যদের প্রতিভা বিকশিত হয় না। সৃজনশীলতা ক্রমশ হ্রাস পায়। দুর্নীতিপ্রবণ সমাজে আইন-শৃঙ্খলা, নিয়ম-কানুন প্রভৃতির প্রতি মানুষ প্রস্থ্য হারয়ে ফেলে। আর্থসামজিক উন্নয়ন বাধগ্রস্ত হয়। দুর্নীত অফিসের কর্মকর্তা, কর্মচারীর মধ্যে দায়িত্ব-কর্তব্যে অনীহা এবং সম্পদের অপব্যবহার করার মানসিকতা সৃষ্টি করে। দুর্নীতির কারণে দারিদ্র্যের হার বেড়ে যায়। সততা, অদর্শ এবং মূল্যবাধ লোপ পেতে থাকে। সামগ্রিকভাবে দুর্নীতি জাতীয় বিপর্যয়ের মূল কারণ। এটি দেশের উন্নয়ন ও প্রবৃদ্ধির প্রতিবন্ধক।

উদ্দীপকে উল্লিখিত 'ক' দেশটিতে দুর্নীতির ব্যাপকতা প্রকাশ পেয়েছে। আর এরকম দুর্নীতির ফলে পুরো রাষ্ট্র এবং সমাজব্যবস্থা ধ্বংসের সম্মুখীন হয় এবং মানুষের জীবনে তীব্র নেতিবাচক প্রভাব ফেলে।