• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • ১৯৭১ (উপন্যাস)
১৯৭১ (উপন্যাস)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

মিথ্যা চুরির অপরাধে কেরামত আলিকে ধরে নিয়ে যায় পঞ্চায়েতের লোকজন। তারা গঞ্জের হাটে প্রতি রাতের চুরির তথ্য জানতে চায় কেরামত আলির কাছ থেকে। নিরপরাধ কেরামত আলি এর কিছুই জানে না বলে কোনো তথাও দিতে পারে না। ফলে তাকে বেধড়ক মারধরের শিকার হতে হয়। এরূপ পরিস্থিতিতে পঞ্চায়েত প্রধান কেরামত আলিকে চুরির দায় স্বীকার করে এলাকা ছেড়ে চলে যেতে বলে। অন্যথায় তাকে মেরে ফেলা হবে বলে হুমকিও দেওয়া হয়। জীবন বিপন্ন জেনেও কেবল মান-সম্মানের কথা বিবেচনা করে কেরামত আলি মিথ্যা চুরির দায় স্বীকার করে না। ফলে তাকে করুণভাবে মৃত্যুবরণ করতে হয়।

উদ্দীপকের কেরামত আলির সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে '১৯৭১' উপন্যাসের কোন চরিত্রের মিল রয়েছে? বর্ণনা কর।

উদ্দীপকের কেরামত আলির সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে '১৯৭১' উপন্যাসের আজিজ মাস্টার চরিত্রের মিল রয়েছে।

বাংলাদেশে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী সাধারণ মানুষের উপর নির্মম অত্যাচার ও নিপীড়ন করে। মুক্তিবাহিনী সম্পর্কে তথ্য দেওয়ার জন্য তারা নিরপরাধ মানুষের উপর অমানবিক-নির্যাতন চালায়।

উদ্দীপকের কেরামত আলিকে পঞ্চায়েতের লোকজন মিথ্যা চুরির অপরাধে ধরে নিয়ে যায়। তারা কেরামতের কাছ থেকে গঞ্জের হাটে প্রতি রাতের চুরির তথ্য জানতে চায় অথচ সে সেগুলোর কিছুই জানে না। চুরির দায় স্বীকার করার শর্তে তাকে গঞ্জ ছেড়ে চলে যেতে বলে। আর স্বীকার না করলে তাকে মেরে ফেলার হুমকি দেয় লোকজন। জীবন বিপন্ন জেনেও কেবল মান-সম্মানের কথা বিবেচনা করে কেরামত আলি মিথ্যা চুরির দায় স্বীকার করে না। শেষ পর্যন্ত তাকে করুণভাবে মৃত্যুবরণ করতে হয়।

'১৯৭১' উপন্যাসের আজিজ মাস্টার কিছু না জানা সত্ত্বেও মেজর এজাজ তার প্রতি অমানবিক নির্যাতন করে। মেজর এজাজের বহুমাত্রিক নির্যাতনে শেষপর্যন্ত নিজের আত্মসম্মান রক্ষার জন্য আজিজ মাস্টার মৃত্যুকেই বেছে নেয়। তাই বলা যায়, উদ্দীপকের কেরামত আলির সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে '১৯৭১' উপন্যাসের আজিজ মাস্টার চরিত্রের মিল রয়েছে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()