• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • প্রাক ইসলামি আরব
প্রাক ইসলামি আরব

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

প্রতিবছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। বাংলাদেশ মহিলা সমিতি এ দিবসটি উপলক্ষে একটি সেমিনারের আয়োজন করে। আলোচনার এক পর্যায়ে জনৈক নারী নেত্রী বলেন, "অজ্ঞতার যুগের ন্যায় এখনো কন্যাসন্তানদের অবহেলা ও অবজ্ঞা করা হয়। তাদের লেখাপড়ার পরিবর্তে বাল্যবিবাহ দেয়া হয়। যৌতুকের জন্য শারীরিকভাবে নির্যাতন করা হয়।"

নারীদের অধিকার রক্ষায় ইসলামের শিক্ষা বিশ্লেষণ কর।

সমাজে নারীদের অধিকার রক্ষায় ইসলাম যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে।

ইসলাম সাম্যের ধর্ম। এ কারণে নারী-পুরুষের কোনো ধরনের বৈষম্য ইসলামে অনুমোদিত নয়। ইসলাম নারীদের দিয়েছে যথাযথ সম্মান ও মর্যাদা। মহান আল্লাহ পুরুষকে নারীর প্রতি সম্মান প্রদর্শনের আদেশ দিয়েছেন। রাসুল (স) বলেছেন, "মায়ের পদতলে সন্তানের বেহেশত।' আর তাই প্রত্যেক মুসলমানের উচিত নারীদেরকে যথাযথ সম্মান ও অধিকার প্রদান করা। কিন্তু উদ্দীপকের বক্তব্যে এর বিপরীত চিত্র ফুটে উঠেছে।

উদ্দীপকে বর্ণিত বিষয়টিতে বলা হয়েছে, পুরুষশাসিত সমাজে নারীরা
বরাবরই অবহেলা, বৈষম্য ও নির্যাতনের শিকার হয়েছে। ইসলামপূর্ব আরব সমাজ এবং বর্তমান সমাজে নারীর অবস্থা বিশ্লেষণে তা স্পষ্টত প্রমাণিত। অথচ ইসলামে নারীকে অত্যাচার ও নির্যাতন করতে নিষেধ করা হয়েছে। মহান আল্লাহ বলেন, তোমরা স্ত্রীদের সাথে উত্তম ব্যবহার করে জীবনযাপন করবে (সুরা আন-নিসা, আয়াত-১৯) মহানবি (স) বলেন, "তোমরা স্ত্রীলোকদের ব্যাপারে আল্লাহকে ভয় করে চলবে।" এছাড়াও তিনি বলেছেন, "নারীদের ওপর পুরুষের যেরূপ অধিকার আছে, পুরুষের ওপরও নারীর সেরূপ অধিকার আছে। তাদের প্রতি কখনও অত্যাচার করো না।" এ থেকে বোঝা যায়, ইসলামে নারীদের প্রতি সম্মান প্রদর্শনের নির্দেশ দেয়া হয়েছে। ধর্মীয় স্বাধীনতা, মর্যাদা ও আধ্যাত্মিক উন্নতি সাধনের ক্ষেত্রেও ইসলাম নারীকে পুরুষের সমান অধিকার ও সম্মান দিয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে ইসলাম নারীদের অধিকার ও মর্যাদা সংরক্ষণ করেছে। নারীগণ স্বাধীনভাবে অর্থ উপার্জন করতে পারবে। শুধু তাই নয় পিতা-মাতা, স্বামী ও নিকটাত্মীয় এর উত্তরাধিকার হিসেবেও তারা সম্পদ লাভ করতে পারবে। এভাবে মানবজীবনের সকল ক্ষেত্রেই ইসলাম নারী জাতির পূর্ণ অধিকার প্রদান করেছে।

উপর্যুক্ত আলোচনায় প্রতীয়মান হয়, নারীদের অধিকার রক্ষায় ইসলামের শিক্ষা বাস্তবায়িত হলে সমাজজীবনের প্রতিটি ক্ষেত্রে নারী তার প্রাপ্য অধিকার ও মর্যাদা লাভে সক্ষম হবে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()