- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- প্রাক ইসলামি আরব
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
'দীপা হত্যার বিচার চাই', 'নারী নির্যাতন বন্ধ কর', 'নিরাপদ সমাজ চাই', অধিকার নিয়ে বাঁচতে চাই প্রভৃতি শ্লোগানে সজ্জিত ব্যানার নিয়ে বিশ্ব নারী দিবসে রাস্তার পাশে মানববন্ধন করছিল সবুজপত্র বিদ্যানিকেতনের ছাত্র-ছাত্রীরা। তারা শিশু, কিশোরী, ছাত্রী, বন্ধু, পুত্রবধূ সবার নিরাপত্তা চায়। তাদের প্রতি পাশবিক, নিষ্ঠুর ও অমানবিক অত্যাচার নির্যাতনের অবসান চায়। তারা নিঃসংকোচে বেড়ে ওঠার নিশ্চয়তা চায়, নারীর প্রতি ঘৃণিত অত্যাচারের অধ্যায়ের সমাপ্তি চায়। মানববন্ধনে অংশ নিয়ে নারীনেত্রী জুলেখা চৌধুরী বলেন যে, নারী নির্যাতন বন্ধের জন্য নারীর অধিকার নিশ্চিত করতে হবে, তাদের লেখা পড়া শেখাতে হবে, সম্পত্তির অধিকার দিতে হবে, তাদের মর্যাদা দিতে হবে। তবেই নারীর প্রতি পাশবিক আচরণ বন্ধ হবে।
উদ্দীপকটিতে প্রাক-ইসলামি আরবের সমাজব্যবস্থার কোন দিকটি প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে প্রাক-ইসলামি আরব সমাজে বিদ্যমান নারীর প্রতি অত্যাচার, নির্যাতন ও তাদের অধিকার বঞ্চনার দিকটি প্রতিফলিত হয়েছে।
সমাজের অবিচ্ছেদ্য অংশ হলেও সব যুগেই নারীরা সমাজে নিগৃহীত, অবহেলিত হয়ে নানা অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছে। পুরুষশাসিত সমাজের হীন দৃষ্টিভঙ্গিই নারীর মর্যাদা আর অধিকারকে বারবার ভূলুণ্ঠিত করেছে। উদ্দীপকে যেমন এ বাস্তবতা অঙ্কিত হয়েছে, তেমনি প্রাক-ইসলামি আরব সমাজেও নারীর এমন করুণ ও মর্যাদাহীন অবস্থা পরিলক্ষিত হয়।
উদ্দীপকে দেখা যায়, সবুজপত্র বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীরা নারী দিবসে রাস্তার পাশে মানববন্ধন করছে। তারা দীপা নামের একটি মেয়ে হত্যার বিচারসহ নারী নির্যাতন বন্ধের দাবি জানায়। তাদের দাবিতে আমাদের সমাজে নারী নির্যাতন এবং নারীর নিরাপত্তাহীনতার কথা ফুটে উঠেছে।
প্রাক-ইসলামি আরব সমাজেও নারী এভাবে নির্যাতিত হতো। তাদের সামাজিক মর্যাদা বলে কিছুই ছিল না। তারা ভোগ্যপণ্য হিসেবে হাটে-বাজারে বিক্রি হতো। কন্যাসন্তান জন্ম দেওয়াকে আরবরা অমর্যাদাকর মনে করত। তাই কন্যাসন্তানকে জীবন্ত কবর দিতেও তারা দ্বিধা করত না। অনাচার, ব্যভিচার, নারী হত্যা ছিল তাদের নিত্যনৈমত্তিক কর্মকাণ্ড। প্রাক-ইসলামি আরব সমাজে নারী ছিল পুরুষদের ভোগের সামগ্রী। এক কথায় তৎকালীন নারী সমাজ ছিল সকল অধিকারবঞ্ছিত, নির্যাতিত, অবহেলিত। উদ্দীপকে প্রাক-ইসলামি আরব সমাজে নারীদের এমন করুণ অবস্থার চিত্রই তুলে ধরা হয়েছে।

