- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- প্রাক ইসলামি আরব
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
আতিক ঢাকাস্থ কামরাঙ্গীর চরে ঘুরতে গিয়ে এক শ্রেণির কিছু মানুষ দেখল যারা তাঁবু খাঁটিয়ে পরিবার মিলে বসবাস করছে। তাদের কাছে খোঁজ নিয়ে আতিক জানতে পারে তারা এখানে কিছুদিন হলো পটুয়াখালী থেকে এসেছে। আবার তারা সপ্তাহ খানিক পর জামালপুর যাবে। প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েই তারা এক স্থান থেকে অন্যস্থানে গমন করে। এক জায়গায় তারা স্থায়ীভাবে বসবাস করে না।
উক্ত সম্প্রদায়ভুক্ত মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য মূল্যায়ন করো।
উদ্দীপকে ইঙ্গিতবহ প্রাক-ইসলামি যুগের আরব বেদুইনরা ছিল ভিন্নধর্মী চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী। আইয়ামে জাহেলিয়া যুগের আরব বেদুইনরা বুক্ষ্ম প্রকৃতির মধ্যে কঠিন সংগ্রামের মাধ্যমে জীবিকা নির্বাহ করত। ফলে তাদের চরিত্রে স্বাভাবিকভাবেই নির্দয়তা ও নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ ঘটেছিল। কিন্তু বেদুইনদের চরিত্রের মধ্যে ব্যক্তিস্বাতন্ত্র্য, পৌরুষত্ব, কষ্টসহিষ্ণুতা, অতিথিপরায়ণতা এবং গোত্রপ্রীতি অন্যতম বৈশিষ্ট্য ছিল। তারা শুধু পানির জন্য বা তৃণভূমির অধিকারের মানসে বেপরোয়া হয়ে উঠত। আঞ্চলিকতাভিত্তিক রূপমণ্ডুকতা কখনও তাদের স্পর্শ করতে পারেনি। নিজেদের পৌরুষত্ব জাহির করার ক্ষেত্রে তারা সর্বত্র সমভাবে অবিচল থাকত। জলবায়ু, প্রকৃতিগত অবস্থার প্রতিকূলতা তাদেরকে সর্বাগ্রে সংগ্রামী মনোবৃত্তির অধিকারী করে তুলেছিল। বেদুইন নারীগণ পূর্ণ স্বাধীনতার আছাদ লাভে কখনও বঞ্চিত হতো না। প্রয়োজনবোধে স্বামীকে পরিত্যাগ করার অধিকারও সংরক্ষণ করত।
উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, প্রকৃতির কঠোরতার জন্যই আরব বেদুইনরা নিষ্ঠুর প্রকৃতির ছিল।

