• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • প্রাক ইসলামি আরব
প্রাক ইসলামি আরব

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

খুলনা বালিয়াঘাটা অঞ্চলের মাটি খুবই উর্বর। কিন্তু প্রতিবছর বন্যা হওয়ায় পশুর নদীর পানি ঢুকে এ অঞ্চলের ফসলের ব্যাপক ক্ষতি হয়। এ সমস্যা দূর করার জন্য এলাকাবাসী স্থানীয় ভাইস চেয়ারম্যান এর বাসায় একত্রিত হয়। চেয়ারম্যান সাহেব তখন এলাকাবাসীকে বললেন, প্রাচীনকালেও কোনো এক সভ্যতার মানুষেরা এ জাতীয় সমস্যার মোকাবিলা করেছিল। ফলে স্থানীয় অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসে, যা স্থানীয় সংস্কৃতি ও স্থাপত্য কলার বিকাশে ভূমিকা রাখে।

উদ্দীপকের ঘটনার সাথে প্রাচীন কোন সভ্যতার মিল পাওয়া যায়?

উদ্দীপকের ঘটনার সাথে প্রাচীন মিসরীয় সভ্যতার মিল পাওয়া যায়। প্রাচীন সভ্যতার ভিত্তি ভূমি হিসেবে বিবেচিত মিসরের অবস্থান আফ্রিকা মহাদেশের উত্তর-পূর্ব দিকে। আজ থেকে ৭০০০ বছর আগে যখন পৃথিবীর আবহাওয়া ও জলবায়ুতে নানা পরিবর্তনের ফলে দিনের পর দিন বৃষ্টি পড়ত, মিসরের নীলনদের পানি উপচে দুকূল ছাপিয়ে নবোপলীয় মানুষের কৃষি উৎপাদনসহ সকল সহায়-সম্বল ভাসিয়ে নিয়ে নিঃস্ব করে দিত, তখন মিসরীয়রা প্রতি বছরের এ বন্যাকে রোধ করার জন্য বাঁধ দেওয়ার পদ্ধতি উদ্ভাবন করেছিল। উক্ত সমস্যা সমাধান করতে গিয়ে প্রাচীন মিসরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, কৃষি উপকরণ, সেচব্যবস্থা প্রভৃতির বিকাশের সাথে সাথে নগরের বিকাশ ঘটতে থাকে যা মিসরকে সভ্যতার পটভূমিতে পরিণত করে। উদ্দীপকের বালিয়াঘাটা এলাকার লোকজন মিসরীয়দের মতোই সমস্যা কবলিত। তারাও নদীর বন্যার কারণে ক্ষতির শিকার। এলাকাবাসী সম্মিলিতভাবে প্রচেষ্টা চালালে বাঁধ নির্মাণ করা সম্ভব এবং তারাও মিসরীয়দের মতো বিপর্যয় থেকে রক্ষা পাবে। সুতরাং বলা যায়, উদ্দীপকের ঘটনার সাথে প্রাচীন মিসরীয় সভ্যতার মিল পাওয়া যায়।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()