- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- হযরত মুহাম্মদ (স.) (৫৭০-৬৩২ খ্রি.)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
মৌ এর ধর্মের মূল স্তম্ভ হলো- ইমান, নামাজ, রোজা, হজ ও যাকাত। তার ধর্ম পৌত্তলিকাত, সামাজিক সমস্যা, ব্যাভিচার এবং সর্বপ্রকার অন্যায় ও অবিচারের বিরুদ্ধে একটি বিরাট চ্যালেঞ্জ স্বরূপ।
মৌ কোন ধর্মে বিশ্বাসী? ব্যাখ্যা কর।
উদ্দীপকের মৌ ইসলাম ধর্মে বিশ্বাসী।
ইসলাম হলো আল্লাহ মনোনীত একমাত্র জীবনবিধান। ইসলাম ধর্ম ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত এ পাঁচটি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত।
যখন কোনো ব্যক্তি এই পাঁচটি বিষয় পরিপূর্ণভাবে মেনে চলে তখন সে মুসলিম হিসেবে অভিহিত হয়।
উদ্দীপকের মৌ একজন ধর্মপ্রাণ ব্যক্তি। তার ধর্মে কলেমা, নামাজ, রোজা, হজ ও যাকাত মূল ভিত্তি। অর্থাৎ তিনি মুসলমান। একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে তিনি কালেমায় বিশ্বাস করেন। অর্থাৎ আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা হিসেবে এবং আল্লাহর নবি-রাসুল, আসমানি কিতাব, ফেরেশতা, পরকাল ইত্যাদি বিশ্বাস করেন। আর এই বিশ্বাস থেকেই তিনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায়সহ রোজা, হজ, যাকাত ইত্যাদি মৌলিক বিধান মেনে চলেন। আবার উদ্দীপকে আলোচ্য ধর্মের চ্যালেঞ্জসমূহ বলতে পৌত্তলিকতা, সামাজিক সমস্যা, ব্যভিচার ও সর্বপ্রকার অন্যায়-অবিচারের কথা বলা হয়েছে। এ থেকেও বোঝা যায় আলোচ্য ধর্মটি ইসলাম এবং মৌ একজন মুসলমান।

