- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- হযরত মুহাম্মদ (স.) (৫৭০-৬৩২ খ্রি.)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
ইসলামের ইতিহাসের স্যার ক্লাসে এক যুদ্ধের কাহিনি বর্ণনা করছিলেন, যে যুদ্ধে মুসলামানদের যুদ্ধ কৌশল ঠিকই ছিল; কিন্তু কিছু সংখ্যক সৈন্য কমান্ডারের আদেশ অমান্য করে প্রকাশ্যে চলে আসায় যুদ্ধে চরম মূল্য দিতে হয় মুসলমানদের। অবশ্য পরে আর কখনও এমন ভুল করেনি।
উদ্দীপকে কোন যুদ্ধের দিকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপকের ঘটনার সাথে ইসলামের ইতিহাসের উদ্বুদ যুদ্ধে নেতার আদেশ অমান্য করার ঘটনার মিল খুঁজে পাওয়া যায়।
যুদ্ধক্ষেত্রে নেতার আদেশ অমান্য করলে তার পরিণতি কখনোই ভালো হয় না। উহুদ যুদ্ধে মহানবি (স)-এর আদেশ অমান্য করার কারণেই-মুসলিমরা পরাজিত হয়েছিল। উদ্দীপকেও অনুরূপ একটি দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে। উহুদ প্রান্তরে মুসলিম শিবিরের পশ্চাতে বাম পাশে একটি গিরিপথ ছিল। রাসুলুল্লাহ (স)-এর নির্দেশ ছিল 'জয় অথবা পরাজয় কোনো অবস্থাতেই মুসলিম তীরন্দাজ বাহিনী যেন গিরিপথ অতিক্রম না করে'। প্রথম দিকে মুসলমানরা পর পর সাফল্য লাভ করে। এতে শত্রুবাহিনী দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন শুরু করে। এমন পরিস্থিতিতে তীরন্দাজ বাহিনী মহানবি (স)-এর আদেশ ভুলে গিয়ে গিরিপথের রক্ষণাবেক্ষণের পরিবর্তে গনিমতের মাল সংগ্রহে নিয়োজিত হয়। এই সুযোগে শত্রুপক্ষ মুসলমানদের আক্রমণ করে এবং মুসলমানরা পরাজয়বরণ করে। উদ্দীপকে বর্ণিত ইসলামের ইতিহাসের ক্লাসে স্যার যে যুদ্ধ সম্পর্কে আলোচনা করছিলেন সেটিতে কিছু মুসলিম সৈন্য নেতার আদেশ অমান্য করে সামনে চলে আসে। ফলে যুদ্ধে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয় এবং কয়েকজন যোদ্ধা মারা যায়। সুতরাং বলা যায়, এ যুদ্ধের সাথে উহুদ যুদ্ধের মিল রয়েছে।

