- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- হযরত মুহাম্মদ (স.) (৫৭০-৬৩২ খ্রি.)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
পৃথিবীর শ্রেষ্ঠ মহাপুরুষ যে শহরে বসবাস করেন সেই শহরে তার ধর্ম ছাড়াও আরো অন্যান্য ধর্মের লোক বাস করত। তিনি তাদের মধ্যে সম্ভাব, সম্প্রীতি ও দেশপ্রেম প্রতিষ্ঠার উদ্দেশ্যে একটি সংবিধান তৈরি করেন। তার এ সংবিধান পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান।
দক্ষিণ আরবকে 'সুখি আরব ভূমি' বলা হয় কেন?
ধনসম্পদ ও রকমারি পণ্যদ্রব্যের জন্য প্রাচীনকালে একে 'সুখী আরব ভূমি' বা সৌভাগ্য আরব নামে অভিহিত করা হতো।
দক্ষিণ আরবের ইয়েমেন, হাজরামাউত ও ওমানে অনেক উর্বর ও বিস্তৃত উপত্যকা ছিল। এ উর্বর ভূখণ্ডগুলোতে কফি, নীল, খেজুর, শাকসবজি ও বিভিন্ন ফল ও ফসলের উৎপাদন হতো। এছাড়া ধান, গম, বার্লি, ভূট্টা, আতা, ডুমুর, পীচ ও আঙ্গুর এ অঞ্চলে প্রচুর পরিমাণে উৎপন্ন হতো। এর ফলে আরবের এ অঞ্চল অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং কৃষি ও ব্যবসা-বাণিজ্যের জন্য প্রসিদ্ধ ছিল।

