- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- হযরত মুহাম্মদ (স.) (৫৭০-৬৩২ খ্রি.)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
পৃথিবীর শ্রেষ্ঠ মহাপুরুষ যে শহরে বসবাস করেন সেই শহরে তার ধর্ম ছাড়াও আরো অন্যান্য ধর্মের লোক বাস করত। তিনি তাদের মধ্যে সম্ভাব, সম্প্রীতি ও দেশপ্রেম প্রতিষ্ঠার উদ্দেশ্যে একটি সংবিধান তৈরি করেন। তার এ সংবিধান পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান।
'মদিনা সনদের' তিনটি শর্ত লিখ?
মদিনা সনদের তিনটি শর্ত লিখা হলো-
মহানবি (স) মদিনা ও আশেপাশের বসবাসকারী মুসলিম, ইহুদি, খ্রিষ্টান ও পৌত্তলিকদের মধ্যে সম্ভাব গড়ে তোলার জন্য যে সনদ প্রণয়ন করে তাই ইসলামের ইতিহাসে 'মদিনা সনদ' নামে পরিচিত। এ সনদের তিনটি শর্ত হলো-
১. সনদে স্বাক্ষরকারী সম্প্রদায়সমূহ একটি সাধারণ জাতি গঠন করবে এবং নাগরিক অধিকার ভোগ করবে।
২. মুহাম্মদ (স) হবে মদিনা প্রজাতন্ত্রের সভাপতি ও প্রধান বিচারক।
৩. মদিনা নগরী আক্রান্ত হলে দেশের স্বাধীনতা রক্ষার জন্য সকলে যুদ্ধ করবে এবং প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ ব্যয়ভার বহন করবে।
উদ্দীপকে বলা হয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ মহাপুরুষের শহরে বসবাসকারী ভিন্নধর্মীয় লোকদের নিয়ে সম্ভাব, সম্প্রীতি ও দেশপ্রেম প্রতিষ্ঠার জন্য একটি সংবিধান তৈরি করেন। যা মদিনা সনদকে নির্দেশ করে।

