• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ইসলাম ও ব্যক্তিজীবন
ইসলাম ও ব্যক্তিজীবন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

জনাব কবিরের সাথে রহিমার বিয়ের পর দীর্ঘদিন সন্তান না হওয়ায় রহিমার শাশুড়ি তাকে তাবিজের জন্য স্থানীয় ফকির-দরবেশের কাছে নিয়ে যেতে চাইলে তিনি যাননি। তিনি বিশ্বাস করেন, সবকিছু আল্লাহর পক্ষ থেকেই হয়। কয়েক বছর পর রহিমার একটি পুত্রসন্তান জন্মলাভ করলে তার স্বামী খুশি হয়ে ব্যাপক খাওয়া দাওয়া ও নাচ-গানের আয়োজন করেন। রহিমা এতে অসন্তুষ্ট হন।

ব্যক্তিজীবনে রহিমার স্বামীর কর্মকাণ্ডের প্রভাব বিশ্লেষণ করো।

রহিমার স্বামীর শরিয়ত পরিপন্থি কর্মকাণ্ড তার মধ্যে তাকওয়ার অনুপস্থিতিকে নির্দেশ করে। আর তাকওয়ার অনুপস্থিতি ব্যক্তিজীবনে অনেক নেতিবাচক প্রভাব ফেলে।

আমাদের ব্যক্তিজীবনে তাকওয়ার গুরুত্ব অপরিসীম। একজন মুসলিমের দুনিয়া ও আখিরাতের সফলতার জন্য তাকওয়া অপরিহার্য। তাকওয়া ছাড়া ইমানের পূর্ণতা আসে না। তাকওয়াই একজন মুমিন বান্দাকে পূর্ণাঙ্কা মুসলিম হতে সহায়তা করে। আল্লাহ তায়ালা বলেন, "তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো এবং পূর্ণাঙ্গ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না" (সূরা আলে ইমরান: ১০২)। ব্যক্তিজীবনে তাকওয়ার অভাবে নৈতিক ও মানবিক মূল্যবোধের অবক্ষয় দেখা দেয়। মানুষের মধ্যে অন্যায়, অপরাধ ও পাপাচারের প্রবণতা বৃদ্ধি পায়।

উদ্দীপকের কবির ও রহিমা দম্পতির দীর্ঘদিন পর একটি পুত্রসন্তান জন্ম নেওয়ায় কবির খুশি হয়ে ব্যাপক খাওয়া দাওয়া ও নাচ-গানের আয়োজন করে; যা শরিয়তসম্মত নয়। ইসলামের দৃষ্টিতে নাচ-গান হারাম কাজ। কবিরের উচিত ছিল আল্লাহর শুকরিয়া আদায় করে ইসলামি পন্থায় যাবতীয় কাজ সম্পাদন করা। কিন্তু তিনি তা না করে নাচ-গানের আয়োজন করেন। যার মাধ্যমে আল্লাহভীতির (তাকওয়া) অভাব প্রকাশিত হয়েছে। তার এ কাজে আল্লাহর অসন্তুষ্টি অর্জিত হয়েছে।

সুতরাং কবিরের এ ধরনের কর্মকাণ্ড পরিহার করে তাকওয়ার পথ অবলম্বনের মাধ্যমে ব্যক্তিজীবনকে আলোকিত করা উচিত।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()