- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- প্রত্যুপকার (গদ্য)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
একবার লালু সামনে ছুটে যাচ্ছে, একবার পিছনে, একবার ডাইনে, একবার বাঁয়ে। সবুজ চোখগুলো যেন আমার চারদিকে ঘিরে ঘিরে লুকোচুরি খেলছে, আর লালু আমাকে বাঁচাচ্ছে সেই রাশি রাশি ধারালো দাঁতের অন্ধ আদিম হিংসা থেকে । ...
তিন মাস পড়ে থাকতে হয়েছিল আমাকে। বুকের পাঁজরার দুটো হাড় ভেঙে গিয়েছিল, খুলে গিয়েছিল বাঁ হাঁটুর জোড়াটা। তবু তার মধ্যে কাঁদতে কাঁদতে বাবাকে বলেছিলুম, কেন মারলে – লালুকে কেন মারলে তুমি?
ডেমাস্কাসের বৃহৎ মসজিদ এলাকায় জগদীশ্বরের শুভদৃষ্টি থাকার কথা বলা হয়েছে কেন?
ডেমাস্কাসের বৃহৎ মসজিদ এলাকায় জগদীশ্বরের শুভদৃষ্টি থাকার কথা আলী ইবনে আব্বাস বলেছেন একবার সেখানে তার প্রাণরক্ষা হয়েছিল বলে ।
অনেক আগে আলী ইবনে আব্বাস একবার বিপদগ্রস্ত হয়ে ডেমাস্কাসের যে অংশে বৃহৎ মসজিদ আছে সেখানকার এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে আশ্রয় লাভ করে জীবন লক্ষা করেন। অনেক দিন পরে এক লোককে আলী ইবনে আব্বাস খলিফার সামনে অপরাধীরূপে পান। লোকটিকে চিনতে না পেরে তিনি তাঁর জন্মস্থান জানতে চাইলেন। লোকটি তখন জানান যে তিনি ডেমাস্কাসের বৃহৎ মসজিদ এলাকার বাসিন্দা । তখন আলী ইবনে আব্বাস কৃতজ্ঞতায় এবং ওই স্থানে তার প্রাণ রক্ষা হওয়ায় জদীশ্বরের কাছে প্রার্থনা করেন যেন সেই স্থানে তাঁর শুভদৃষ্টি থাকে ।
মন্তব্য ও আলোচনা (০)
সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ
কে ডেমাস্কাসে গিয়ে বিপদে পড়েছিলেন?
আলী ইবনে আব্বাস ডেমাস্কাসে গিয়ে বিপদে পড়েছিলেন।
উদ্দীপকের সঙ্গে 'প্রত্যুপকার' গল্পের কোথায় বৈসাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপকের সঙ্গে ‘প্রত্যুপকার' গল্পের প্রতিদান দেওয়ার দিক থেকে বৈসাদৃশ্য রয়েছে।
অনেক সময় কেউ উপকার করলে তা দৃশ্যমান না হওয়ার কারণে উপকারীর মর্ম বোঝা যায় না। পরে তার উপকারের কথা মনে হলে আক্ষেপ করতে হয় । সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে হয় কষ্টের বোঝা ।
উদ্দীপকের লালু নামে একটি ঘোড়া গল্পকথককে পশুদের হিংস্রতার হাত থেকে বাঁচায়। গল্পকথকের বাবা ভুল বুঝে লালুকে মেরে ফেলে। 'প্রত্যুপকার' গল্পে দেখা যায়, আলী ইবনে আব্বাসকে অনেক আগে এক সম্ভ্রান্ত লোক তার জীবন রক্ষায় আশ্রয় দিয়ে সাহায্য করেছিলেন। সেই লোকটিকে বিপদগ্রস্ত অবস্থায় সামনে পেয়ে আলী ইবনে আব্বাস কৃতজ্ঞতা স্বীকার করেন এবং তাঁকে সাহায্য করেন। উদ্দীপকে ‘প্রত্যুপকার' গল্পের সহযোগিতার বিষয়টি উপস্থিত। কিন্তু প্রতিদানের দিক থেকে অমিল দেখা যায়। সুতরাং উদ্দীপক ও ‘প্রত্যুপকার' গল্পের মধ্যে প্রতিদানের দিক থেকে বৈসাদৃশ্য রয়েছে।
“উদ্দীপকটি ‘প্রত্যুপকার' গল্পের সম্পূর্ণ ভাব ধারণ করতে পারেনি।"- মন্তব্যটি বিশ্লেষণ কর।
“উদ্দীপকটি ‘প্রত্যুপকার’ গল্পের সম্পূর্ণ ভাব ধারণ করতে পারেনি।”— মন্তব্যটি যথার্থ ।
মানুষ মানুষকে সাহায্য-সহযোগিতা করবে এটাই স্বাভাবিক। কিন্তু মানুষের পাশাপাশি আমরা অনেক সময় পশুদেরও দেখি মানুষকে সাহায্য করতে। উপকারকারী মানুষই হোক আর পশুই হোক না কেন, যথাযথ প্রতিদান তার প্রাপ্য ।
উদ্দীপকে দেখা যায়, লালু হিংস্র প্রাণীদের কবল থেকে গল্পকথককে উদ্ধার করেছে। কিন্তু পরে তার বাবা লালুকে হত্যা করেছে। এখানে লালু যথাযথ প্রতিদান পায়নি। অপরদিকে 'প্রত্যুপকার' গল্পের আলী ইবনে আব্বাস অনেকদিন আগে যাঁর আশ্রয় পেয়ে, নিজের জীবন রক্ষা করতে পেরেছিলেন, পরে তাঁরই বিপদে তিনি এগিয়ে এসেছেন, তাঁকে সাহায্য করেছেন। এখানে উপকারী লোকটি তাঁর যথাযথ প্রতিদান পেয়েছেন ।
উদ্দীপক ও ‘প্রত্যুপকার' গল্পের দুই জায়গাতেই সাহায্য করার দিক থেকে মিল পরিলক্ষিত হলেও উপকারকারীরা সমান প্রতিদান পায়নি। উদ্দীপকে সাহায্যকারী ঘোড়াটিকে মেরে ফেলা হয়েছে। 'প্রত্যুপকার' গল্পে আলী ইবনে আব্বাস সহযোগিতাকারীকে তাঁর বিপদ থেকে উদ্ধার করেছেন । তাই বলা যায়, উদ্দীপকটি গল্পের সম্পূর্ণ ভাব ধারণ করতে পারেনি ।

