- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- প্রত্যুপকার (গদ্য)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
একবার লালু সামনে ছুটে যাচ্ছে, একবার পিছনে, একবার ডাইনে, একবার বাঁয়ে। সবুজ চোখগুলো যেন আমার চারদিকে ঘিরে ঘিরে লুকোচুরি খেলছে, আর লালু আমাকে বাঁচাচ্ছে সেই রাশি রাশি ধারালো দাঁতের অন্ধ আদিম হিংসা থেকে । ...
তিন মাস পড়ে থাকতে হয়েছিল আমাকে। বুকের পাঁজরার দুটো হাড় ভেঙে গিয়েছিল, খুলে গিয়েছিল বাঁ হাঁটুর জোড়াটা। তবু তার মধ্যে কাঁদতে কাঁদতে বাবাকে বলেছিলুম, কেন মারলে – লালুকে কেন মারলে তুমি?
উদ্দীপকের সঙ্গে 'প্রত্যুপকার' গল্পের কোথায় বৈসাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপকের সঙ্গে ‘প্রত্যুপকার' গল্পের প্রতিদান দেওয়ার দিক থেকে বৈসাদৃশ্য রয়েছে।
অনেক সময় কেউ উপকার করলে তা দৃশ্যমান না হওয়ার কারণে উপকারীর মর্ম বোঝা যায় না। পরে তার উপকারের কথা মনে হলে আক্ষেপ করতে হয় । সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে হয় কষ্টের বোঝা ।
উদ্দীপকের লালু নামে একটি ঘোড়া গল্পকথককে পশুদের হিংস্রতার হাত থেকে বাঁচায়। গল্পকথকের বাবা ভুল বুঝে লালুকে মেরে ফেলে। 'প্রত্যুপকার' গল্পে দেখা যায়, আলী ইবনে আব্বাসকে অনেক আগে এক সম্ভ্রান্ত লোক তার জীবন রক্ষায় আশ্রয় দিয়ে সাহায্য করেছিলেন। সেই লোকটিকে বিপদগ্রস্ত অবস্থায় সামনে পেয়ে আলী ইবনে আব্বাস কৃতজ্ঞতা স্বীকার করেন এবং তাঁকে সাহায্য করেন। উদ্দীপকে ‘প্রত্যুপকার' গল্পের সহযোগিতার বিষয়টি উপস্থিত। কিন্তু প্রতিদানের দিক থেকে অমিল দেখা যায়। সুতরাং উদ্দীপক ও ‘প্রত্যুপকার' গল্পের মধ্যে প্রতিদানের দিক থেকে বৈসাদৃশ্য রয়েছে।

