• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • ফুলের বিবাহ (গদ্য)
ফুলের বিবাহ (গদ্য)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

মৌরি একদিন বাবার কাছে বায়না ধরে বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যাবে। বাবা একদিন ওকে নিয়ে বেড়াতে গেলে সে ভীষণ খুশি হয়। নানা জাতের ফুল-ফলের গাছের সমারোহ দেখে সে অভিভূত হয়ে যায়। দীর্ঘদিন সে যেসব ফুল-ফলের নাম শুনেছে সেগুলো আজ নিজ চোখে দেখে খুবই আনন্দিত হয়। অবশেষে সিদ্ধান্ত নেয় বাড়ির আঙিনায় ছোট্ট একটা বাগান করবে।

উদ্দীপকের মৌরির ভালোলাগার বিষয়ের সঙ্গে ‘ফুলের বিবাহ’ গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।

উদ্দীপকের মৌরি ফুল-ফলের গাছ দেখে অভিভূত হয়ে গভীর আনন্দ অনুভব করে। দীর্ঘদিন সে যেসব ফুল-ফলের নাম শুনেছে, সেগুলো বাস্তবে দেখে তার মনে প্রবল উচ্ছ্বাস জাগে। সে সিদ্ধান্ত নেয় বাড়ির আঙিনায় একটি ছোট্ট বাগান তৈরি করবে, যেখানে ফুল-ফল তার আনন্দের সঙ্গী হয়ে থাকবে। এটি তার প্রকৃতির প্রতি ভালোবাসা, আকর্ষণ এবং সৃজনশীল মনোভাবের পরিচায়ক।

‘ফুলের বিবাহ’ গল্পেও প্রকৃতি ও ফুলের প্রতি গভীর ভালোবাসার প্রকাশ ঘটেছে। গল্পের কল্পিত বিবাহের মাধ্যমে ফুল, ভ্রমর, পাতা ও বাতাসকে জীবন্ত চরিত্রে পরিণত করা হয়েছে। এতে প্রকৃতির বিভিন্ন উপাদানকে বর্ণনামূলকভাবে প্রাণবন্ত করা হয়েছে, যা পাঠকের মনে আনন্দ ও প্রকৃতির প্রতি গভীর আকর্ষণ সৃষ্টি করে।

উদ্দীপকের মৌরির ভালোলাগা ও গল্পের মধ্যে সাদৃশ্যপূর্ণ দিক হলোÑউভয় ক্ষেত্রেই ফুল ও প্রকৃতির প্রতি ভালোবাসা এবং মুগ্ধতা প্রকাশ পেয়েছে। উদ্দীপকে মৌরি ফুলের বাস্তব রূপ দেখে আনন্দ পায়, আর গল্পে ফুলের সৌন্দর্য কল্পনার রঙে রাঙিয়ে মানুষের হৃদয়ে ভালোবাসা জাগিয়ে তোলে। প্রকৃতির প্রতি এই অনুভূতি মানুষের মনকে শান্তি দেয় এবং তাকে সৃষ্টির প্রতি আকৃষ্ট করে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()