- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
পাঠ্যবইয়ের অনুশীলনীর ২নং সৃজনশীল প্রশ্ন
:
উদ্দীপক ও প্রশ্নোত্তর
উপরিউক্ত দুটি প্রতিষ্ঠানের মধ্যে কোন প্রতিষ্ঠানটির ঝুঁকি কম? বিশ্লেষণ কর।
উদ্দীপকে দুটি প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়ের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি বিবেচনায় 'খ' প্রতিষ্ঠানটির ঝুঁকি কম।
বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতির আলোকে বিনিয়োগযোগ্য মূলধন বিভিন্ন পণ্যের ব্যবসায়ে বিনিয়োগ করা হয়। ফলে কারবারের ঝুঁকি বণ্টিত হয় ও হ্রাস পায়।' এছাড়া অনিশ্চিত পরিস্থিতিতেও মুনাফা অর্জন করা সম্ভব হয়।
উদ্দীপকে 'ক' প্রতিষ্ঠানটির লাভ-ক্ষতির দাবিদার মালিক একাই। এছাড়া প্রতিষ্ঠানটি একটিমাত্র পণ্যের ব্যবসায় করে। তাই উক্ত প্রতিষ্ঠানের মালিককে ব্যবসায়ের সব ঝুঁকি একাই বহন করতে হয়। অর্থাৎ 'ক' প্রতিষ্ঠানটি হলো একমালিকানা ব্যবসায়। অপরদিকে 'খ' প্রতিষ্ঠানটির মালিকের সংখ্যা একাধিক। তাই লোকসান হলে তা সকল মালিকের মধ্যে বণ্টিত হয়। এটি একটি অংশীদারি ব্যবসায়।
উদ্দীপকে 'ক' প্রতিষ্ঠানটির পণ্য শুধু মিনিপ্যাক শ্যাম্পু। কোনো কারণে এ পণ্যের চাহিদা কমে গেলে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে, 'খ' প্রতিষ্ঠানটি বোতলজাত শ্যাম্পু, মিনিপ্যাক শ্যাম্পু ও হারবাল শ্যাম্পু বিক্রি করে। এক্ষেত্রে একটি পণ্যের ব্যবসায়ে ক্ষতি হলে অন্যান্য পণ্যের বিক্রির লাভ দ্বারা ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে। যার ফলে ব্যবসায়ের ঝুঁকি বণ্টিত হবে ও হ্রাস পাবে। অর্থাৎ "খ" প্রতিষ্ঠানটি বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতিটি অনুসরণ করে। তাই বলা যায়, 'খ' প্রতিষ্ঠানটি 'ক' প্রতিষ্ঠানের তুলনায় কম ঝুঁকিপূর্ণ।

