- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- আকাইদ ও নৈতিক জীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
ফরিদ ও সেলিম দুই বন্ধু। তারা উভয়ে একটি দর্শনীয় স্থানে বেড়াতে গেল। ফরিদ সেখানে মাটির তৈরি, মূর্তি ও পাথরের কারুকার্যের সৌন্দর্যে মুগ্ধ হয়ে সিজদাহ করার মতো মাথা নত করে সম্মান প্রদর্শন করে। এরপর উভয়ে কেন্টিনে নাস্তা করার এক পর্যায়ে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। সেলিম মতামত প্রকাশ করতে গিয়ে বলেন, নবি-রাসুলগণের আগমনের ধারাবাহিকতা অব্যাহত থাকাই যুক্তিযুক্ত।
ফরিদের আচরণে যে বিষয়টি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো।
ফরিদের আচরণে অত্যন্ত জঘন্য অপরাধ শিরক প্রকাশ পেয়েছে।
শিরক শব্দের অর্থ অংশীদার সাব্যস্ত করা, একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা। ইসলামি পরিভাষায় মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তাঁর সমতুল্য মনে করাকে শিরক বলা হয়।
ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরিক করাও শিরকের অন্তর্ভুক্ত। যেমন- আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে সিজদাহ করা, অন্য কারও নামে পশু জবাই করা প্রভৃতি। ফরিদের আচরণে এ ধরনের বৈশিষ্ট্যই দেখা যায়।
ফরিদ একটি দর্শনীয় স্থানে বেড়াতে গিয়ে মাটির তৈরি মূর্তি ও পাথরের কারুকার্যের সৌন্দর্যে মুগ্ধ হয়ে সিজদাহ করার মতো মাথা নত করে। তার এ কাজ ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ সিজদাহ শুধু আল্লাহকেই করা যায়। তাঁকে ছাড়া অন্য কারও সামনে সিজদাহ করা বা মাথা নত করা শিরকের অন্তর্ভুক্ত। এতে আল্লাহর সম্মান ও মর্যাদার সাথে অন্য কাউকে অংশীদার করা হয়। সুতরাং বলা যায়, ফরিদের আচরণে শিরক প্রকাশ পেয়েছে।

