• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • আকাইদ ও নৈতিক জীবন
আকাইদ ও নৈতিক জীবন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

মি. 'ক' মুসলিম হওয়া সত্ত্বেও ইসলামের কিছু মৌলিক বিষয় অবিশ্বাস করে। অপরদিকে 'খ' তার এক বন্ধুকে তিন মাসের মধ্যে ফেরত দেওয়ার শর্তে পাঁচ হাজার টাকা ঋণ দেয়। কিন্তু তার কলু সামর্থ্য থাকা সত্ত্বেও যথাসময়ে টাকা ফেরত দেয়নি। এই নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। বিষয়টি জানতে পেরে স্থানীয় মসজিদের ইমাম সাহেব বলেন, এ ধরনের আচরণ পরিত্যাগ না করলে তাকে পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে।

মি. 'খ'-এর বন্ধুর আচরণ প্রসঙ্গে ইমাম সাহেবের মন্তব্যের যথার্থতা নিরূপণ করো।

মি. 'খ'-এর বন্ধুর আচরণে নিফাক বা মুনাফিকের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। এ প্রসঙ্গে ইমাম সাহেবের মন্তব্যটি যথার্থ।

সাধারণভাবে যারা অন্তরে একরকম ভাব রেখে বাইরে তার বিপরীত অবস্থা প্রকাশ করে তাদের মুনাফিক বলা হয়। রাসুল (স.) মুনাফিকের তিনটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে বলেন, 'মুনাফিকের চিহ্ন তিনটি। যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে, আর যখন কোনো কিছু তার কাছে আমানত রাখা হয় তার খিয়ানত করে।' (সহিহ বুখারি) আর মি. 'গ'-এর বন্ধুর আচরণে ওয়াদা ভঙ্গের বৈশিষ্ট্য লক্ষণীয়।

উদ্দীপকের মি. 'খ' তার এক বন্ধুকে তিন মাসের মধ্যে ফেরত দেওয়ার শর্তে পাঁচ হাজার টাকা ঋণ দেয়। কিন্তু তার বন্ধু সামর্থ্য থাকা সত্ত্বেও যথাসময়ে তার টাকা ফেরত দেয়নি। এই নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। বিষয়টি জানতে পেরে স্থানীয় মসজিদের ইমাম সাহেব বলেন, এ ধরনের আচরণ পরিত্যাগ না করলে তাকে পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। নিফাক সম্পর্কে ইমাম সাহেবের করা মন্তব্যটি সঠিক। কারণ, নিফাক অত্যন্ত জঘন্য পাপ। এটি মানুষের চরিত্র ও নৈতিকতা ধ্বংস করে দেয়। এর ফলে মানুষ মিথ্যাচারে অভ্যস্ত হয়ে পড়ে। মুনাফিকদের কেউ বিশ্বাস করে না। তাদেরকে সবাই সন্দেহ ও ঘৃণার চোখে দেখে। সমাজের মানুষের কাছে তারা অপমানিত ও লাঞ্ছিত হয়ে জীবন কাটায়। ইহকালের পাশাপাশি পরকালেও রয়েছে তাদের জন্য অত্যন্ত ভয়াবহ পরিণতি। এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। (সূরা আন-নিসা, আয়াত ১৪৫)

উপরের আলোচনায় প্রমাণিত হয় যে, মি. 'খ'-এর বন্ধু ওয়াদা ভঙ্গ করে মুনাফিকের বৈশিষ্ট্যকে ধারণ করেছে, যা দুনিয়া ও আখিরাত উভয় জগতের জন্য ক্ষতিকর। তাই এ সম্পর্কে ইমাম সাহেবের মন্তব্যটি যথার্থ।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

মি. 'খ'-এর বন্ধুর আচরণ প্রসঙ্গে ইমাম সাহেবের মন্তব্যের যথার্ | ইসলাম শিক্ষা (নবম-দশম শ্রেণি) | Uddoyon