• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • আকাইদ ও নৈতিক জীবন
আকাইদ ও নৈতিক জীবন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

জনাব সাহেদ সন্তানের সুস্থতার আশায় তার পিরের নামে একটি গরু জবাই করেন। অপরদিকে তার বন্ধু আনোয়ার' সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও দেখেন। সেখানে আলিফ নামক এক ব্যক্তি দাবি করে যে, নবি-রাসুলের আগমন একটি ধারাবাহিক প্রক্রিয়া। এটি কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। মুহাম্মদ (স.)-এর পর আহমদ নামে পৃথিবীতে আরও একজন নবি এসেছিলেন।

আলিফের বক্তব্যের অসারতা কুরআন ও হাদিসের আলোকে প্রমাণ করো।

উদ্দীপকে আলিফের বক্তব্য খতমে নবুয়তের পরিপন্থি হওয়ায় কুরআন ও হাদিসের আলোকে তা অসার বা সম্পূর্ণ মিথ্যা।

খতমে নবুয়ত অর্থ নবুয়তের পরিসমাপ্তি। হযরত মুহাম্মদ (স.) ছিলেন সর্বশেষ নবি। তাঁর মাধ্যমে দীনের পূর্ণতা ঘোষিত হয়েছে। এ ধারণাই খতমে নবুয়তের মূলকথা। কিন্তু আলিফের বক্তব্যটি এ বিষয়টির বিপরীত।

তার উদ্দীপকে আনোয়ার সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও দেখেন, যেখানে আলিফ নামক একজন ব্যক্তি দাবি করে যে, নবি-রাসুলের আগমন একটি ধারাবাহিক প্রক্রিয়া। এটি কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। মুহাম্মদ (স.)-এর পর আহমদ নামে পৃথিবীতে আরও একজন নবি এসেছিলেন। এরূপ বক্তব্য সম্পূর্ণরূপে অসার বা-মিথ্যা। কারণ, মহানবি (স.)-এর পরে আর কোনো নবি-রাসুল আগমন করবেন না। আল্লাহ তায়ালা বলেছেন, 'মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন; বরং তিনি আল্লাহর রাসুল এবং শেষ নবি।' (সূরা আল-আহযাব, আয়াত ৪০) আর তিনি কিয়ামত পর্যন্ত আগত সব মানুষের নবি। সব মানুষের জন্য তাঁর শিক্ষাই যথেষ্ট। এ সম্পর্কে রাসুল (স.) নিজেই বলেন, 'আমিই শেষ নবি। আমার পরে কোনো নবি নেই।' (সহিহ মুসলিম) তাই আর কোনো, নবি-রাসুল আসার প্রয়োজনও নেই। এ বিষয়ে বিশ্বাসই হলো খতমে নবুয়তে বিশ্বাস। আর এ বিশ্বাস ইমানের অন্যতম অঙ্গ। এতে অবিশ্বাস মানুষকে বিভ্রান্ত ও পথভ্রষ্ট করে তোলে। ফলে মানুষের জীবন ব্যর্থতায় পর্যবসিত হবে। মানুষ অন্যায় কাজে লিপ্ত হয়ে পড়বে এবং ইহকাল ও পরকালে সফলতা লাভে ব্যর্থ হবে।

পরিশেষে বলা যায়, আলিফের বক্তব্যটিতে খতমে নবুয়তের প্রতি অবিশ্বাস ফুটে উঠেছে, কুরআন ও হাদিসের আলোকে যার কোন সত্যতা নেই।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()