• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • আকাইদ ও নৈতিক জীবন
আকাইদ ও নৈতিক জীবন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

জনাব নুমান একজন ধনী মানুষ। তিনি প্রতিদিন তার গ্রামের ১০ জন অসহায় দরিদ্রকে তিনবেলা খাবার সরবরাহ করেন। তাই ঐ সকল দরিদ্র পরিবার জনাব নুমান সাহেবকে রিজিকদাতা মনে করেন।' এমনকি তারা নুমান সাহেবকে সিজদা করতেও পিছপা হয় না। পক্ষান্তরে নুমান সাহেবের বন্ধু ফারহান সাহেব নাইট ক্লাব চালু করে মদ ও জুয়ার আসর বসিয়ে টাকা উপার্জনকে অবৈধ মনে করেন না।

উদ্দীপকে দরিদ্র লোকদের বিশ্বাস ও কর্মে কী প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।

উদ্দীপকে দরিদ্র লোকদের বিশ্বাস ও কর্মে শিরক প্রকাশ পেয়েছে, যা অত্যন্ত জঘন্য অপরাধ।

শিরক অর্থ অংশীদার সাব্যস্ত করা। ইসলামি পরিভাষায়, মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করাই শিরক। শিরক অত্যন্ত জঘন্য অপরাধ। পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে, শিরক সবচেয়ে বড় জুলুম, যা উদ্দীপকের দরিদ্র লোকদের বিশ্বাস ও কর্মে প্রকাশ পেয়েছে।

উদ্দীপকের জনাব নুমান একজন ধনী মানুষ। তিনি প্রতিদিন তার গ্রামের ১০ জন অসহায় দরিদ্রকে তিনবেলা খাবার সরবরাহ করেন। তাই ঐ সকল দরিদ্র পরিবার জনাব নুমান সাহেবকে রিজিকদাতা মনে করেন। এমনকি তারা নুমান সাহেবকে সিজদা করতেও পিছপা হয় না, যা শিরকের শামিল। প্রকৃতপক্ষে আল্লাহ তায়ালা হলেন আমাদের স্রষ্টা ও প্রতিপালক। তাঁর প্রদত্ত নিয়ামতই আমরা ভোগ করি। এরপরও কেউ যদি আল্লাহর সাথে কাউকে শরিক করে ভবে তা অপেক্ষা বড় জুলুম আর হতে পারে না। এ জন্য আল্লাহ বলেন, 'নিশ্চয়ই শিরক বড় জুলুম।' (সূরা লুকমান, আয়াত ১৩) তাছাড়া ব্যতিত অন্য কাউকে সিজদাহ করে তাহলে সে মুশরিক হয়ে যাবে। আর আল্লাহ ছাড়া অন্য কেউ সিজদাহ পাওয়ার যোগ্য না। যদি কেউ আল্লাহ আল্লাহ তায়ালা মুশরিকদের প্রতি খুবই অসন্তুষ্ট। তিনি অপার ক্ষমাশীল ও অসীম দয়াময় হওয়া সত্ত্বেও শিরকের অপরাধ ক্ষমা করবেন না। আল্লাহ তায়ালা বলেন, 'নিশ্চয়ই আল্লাহ তাঁর সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না।' (সূরা আন-নিসা, আয়াত ৪৮) আল্লাহ তায়ালার দয়া, ক্ষমা ও রহমত ছাড়া দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করা কোনোভাবেই সম্ভব নয়। পরকালে মুশরিকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাই বলা যায়, দরিদ্র লোকদের বিশ্বাস ও কর্মে শিরক প্রকাশ পেয়েছে।'

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()