- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- প্রত্যুপকার (গদ্য)
প্রত্যুপকার (গদ্য)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
উদ্দীপক ও প্রশ্নোত্তর
গ্রামের প্রভাবশালী চেয়ারম্যানের চাকর রফিক। বন্যাকবলিত, মানুষদের সাহায্যের জন্য ত্রাণসামগ্রী এলে চেয়ারম্যান সেগুলো মজুদ করে রাখেন। এ বিষয়টি রফিক জানার পরে গ্রামের মানুষদের সব বলে দিতে চায়। তখন চেয়ারম্যান রফিককে প্রাণনাশের হুমকি দেন। তারপরও রফিক সত্য প্রকাশে বিরত হয় না। সে ভাবে, প্রাণ গেলেও জনগণের অধিকার আমি ক্ষুণ্ণ হতে দেব না। সত্যের পথ থেকে আমি বিচলিত হব না। তারপর সে গ্রামবাসীকে সব বলে দেয় এবং সবাইকে নিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে সোচ্চার হয় ।
আলী ইবনে আব্বাস কত দিন জনৈক সম্ভ্রান্ত ব্যক্তির গৃহে আশ্রয় নিয়েছিলেন?
আলী ইবনে আব্বাস এক মাস জনৈক সম্ভ্রান্ত ব্যক্তির গৃহে আশ্রয় নিয়েছিলেন।

