• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • আকাইদ ও নৈতিক জীবন
আকাইদ ও নৈতিক জীবন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 'ক' দৌড়ে ২য় স্থান। অর্জন করেছে। কিন্তু বন্ধুদেরকে সে প্রথম হয়েছে বলে জানায়। অপরদিকে তার বড় ভাই একটি কোম্পানির ম্যানেজার হিসেবে ভালো বেতন ও বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। তাই তিনি প্রায়ই বলেন, 'মূলত আমার কোম্পানিই আমার উত্তম রিযিক দিয়ে থাকে।'

'ক' এর আচরণে 'আকাইদ' এর কোন বিষয়টি প্রকাশ পেয়েছে?' ব্যাখ্যা করো।

'ক'-এর আচরণে 'আকাইদ'-এর অন্যতম বিষয় নিফাক প্রকাশ পেয়েছে।

নিফাক শব্দের আভিধানিক অর্থ ভণ্ডামি, কপটতা, দ্বিমুখীভাব, ধোঁকাবাজি, প্রতারণা ইত্যাদি। এর ব্যবহারিক অর্থ হলো অন্তরে একরকম ভাব রেখে বাইরে এর বিপরীত অবস্থা প্রকাশ করা। অর্থাৎ অন্তরে বিরোধিতা গোপন রেখে বাইরে আনুগত্য প্রদর্শন করা। শরিয়তের পরিভাষায়, অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন করে মুখে ইসলামকে স্বীকার করার নাম হলো নিফাক, যা 'ক'-এর আচরণে লক্ষণীয়।

উদ্দীপকের 'ক' বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ে ২য় স্থান অর্জন করে। কিন্তু সে তার বন্ধুদের বলে, সে প্রথম হয়েছে। তার এ কাজে নিফাক প্রকাশ পেয়েছে। কারণ, রাসুল (স.) মুনাফিকদের চিহ্ন বর্ণনা করে বলেছেন, "মুনাফিকের চিহ্ন তিনটি। যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা ডঙ্গ করে, আর যখন কোনো কিছু তার নিকট আমানত রাখা হয় তার খিয়ানত করে।" (সহিহ বুখারি) আর 'ক' তার বন্ধুদের মিথ্যা বলেছে। তাই বলা যায়, 'ক'-এর আচরণে নিফাক প্রকাশ পেয়েছে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()