• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • আকাইদ ও নৈতিক জীবন
আকাইদ ও নৈতিক জীবন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

'খ' একজন মুদি দোকানদার। পাশাপাশি নানা জনকে নির্দিষ্ট মেয়াদের জন্য টাকা ধার দেন। মেয়াদ শেষে কিছু বাড়তি টাকাসহ তা আবার ফেরত নেন। মা তাকে এরূপ লেনদেন হারাম বললে, 'খ' উত্তরে বলে, "প্রায় আর্থিক প্রতিষ্ঠান এভাবেই চলেছে। তাই এটি হালাল"। মা বললেন, "এসব কাজের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। এবং তার ফলও ভোগ করতে হবে। এরকম বিশ্বাস লালন করতেন বলেই তোমার বাবা পুরো জীবনটা ন্যায় ও সত্যের পথে কাটিয়েছেন।"

তুমি কি মনে কর 'খ'-এর বক্তব্যটি আকাইদের একটি উল্লেখযোগ্য বিষয়ের সাথে সাংঘর্ষিক? যুক্তিসহ মতামত দাও।

হ্যা, 'খ'-এর বক্তব্যটি আকাইদের উল্লেখযোগ্য বিষয় ইমানের সাথে সাংঘর্ষিক, যা কুফরের সমতুল্য।

ইমান অর্থ বিশ্বাস করা। শরিয়তের যাবতীয় বিধি-বিধান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং সে অনুযায়ী আমল করাকে ইমান বলে। আর এর বিপরীত হলো কুফর। অর্থাৎ ইসলামের মৌলিক বিষয়সমূহ বিশ্বাস করাই হলো ইমান। আর এসব বিষয়ে অবিশ্বাস করা হলো কুফর, যা 'খ'-এর আচরণে লক্ষণীয়।

উদ্দীপকের 'খ' মুদি দোকান চালানোর পাশাপাশি নানা জনকে নির্দিষ্ট মেয়াদের জন্য টাকা ধার দেন। মেয়াদ শেষে কিছু বাড়তি টাকাসহ তা ফেরত নেন। তার মা তাকে বলেন, এরূপ লেনদেন হারাম। উত্তরে 'খ' বলে, প্রায় আর্থিক প্রতিষ্ঠান এভাবেই চলছে। তাই এটি হালাল। তার এমন বক্তব্য ইমানের সাথে সাংঘর্ষিক। কারণ সুদ হলো হারাম। আর হারামকে হালাল মনে করার অর্থ হলো আল্লাহর বিধানকে অস্বীকার করার সমান। যে এরূপ করে সে কুফরি করে, সে কাফির। আর যে কাফির তার ইমান থাকে না।

পরিশেষে বলা যায়, 'খ'-তার বক্তব্য দ্বারা হারামকে হালাল প্রমাণিত করার চেষ্টা করেছে, যা সরাসরি কুফরির সাথে সম্পর্কিত। তাই তার বক্তব্য ইমানের সাথে সাংঘর্ষিক।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()