• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • প্রত্যুপকার (গদ্য)
প্রত্যুপকার (গদ্য)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

গ্রামের প্রভাবশালী চেয়ারম্যানের চাকর রফিক। বন্যাকবলিত, মানুষদের সাহায্যের জন্য ত্রাণসামগ্রী এলে চেয়ারম্যান সেগুলো মজুদ করে রাখেন। এ বিষয়টি রফিক জানার পরে গ্রামের মানুষদের সব বলে দিতে চায়। তখন চেয়ারম্যান রফিককে প্রাণনাশের হুমকি দেন। তারপরও রফিক সত্য প্রকাশে বিরত হয় না। সে ভাবে, প্রাণ গেলেও জনগণের অধিকার আমি ক্ষুণ্ণ হতে দেব না। সত্যের পথ থেকে আমি বিচলিত হব না। তারপর সে গ্রামবাসীকে সব বলে দেয় এবং সবাইকে নিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে সোচ্চার হয় ।

“এ জন্য পৃথিবীতে যত স্থান আছে ঐ স্থান আমার সর্বাপেক্ষা প্রিয়”— উক্তিটি আলী ইবনে আব্বাস কেন করেছিলেন?

উক্তিটি আলী ইবনে আব্বাস আশ্রয়দাতা ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ অর্থে করেছিলেন।

আলী ইবনে আব্বাস জীবন বাঁচানোর জন্য ডেমাস্কাসের এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেন। সেই ব্যক্তি তাকে নিরাপদে আশ্রয় দিয়ে তার জীবন রক্ষা করেন। দীর্ঘ এক মাস তিনি সেই ব্যক্তির আশ্রয়ে ছিলেন। বিদায়ের সময় আশ্রয়দাতার অন্যান্য সহযোগিতায় মুগ্ধ হন আলী ইবনে আব্বাস। আর সে কারণেই তিনি প্রশ্নোক্ত মন্তব্যটি করেছিলেন।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()