- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- আকাইদ ও নৈতিক জীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
জনাব রকিব একজন ভালো কৃষক হিসেবে গ্রামে পরিচিতি লাভ করেছেন। কিন্তু এবার প্রাকৃতিক দুর্যোগে তার ফসল নষ্ট হয়ে যায়। স্থানীয় একজন বিত্তবান ব্যক্তি তাকে আর্থিকভাবে অনেক সহায়তা করেন, ফলে রকিব এই ব্যক্তিকে আল্লাহর সমকক্ষ মনে করে। অপরদিকে সোলেমান মেম্বার বাহ্যিকভাবে ইসলাম ধর্মের কিছু বিধিবিধান পালন করলেও, মনে মনে তিনি ইসলাম ধর্মকে অবজ্ঞার চোখে দেখেন। জনৈক আলেম তাকে একদিন বলেন, "ইসলাম হলো আল্লাহ তায়ালার প্রবর্তিত ধর্ম ও পূর্ণাঙ্গ জীবনবিধান।"
শিরকের গুনাহ আল্লাহ তায়ালা ক্ষমা করবেন না কেন?
আল্লাহর ক্ষমতা, সভা ও গুণাবলির সাথে অংশীদার করা হয় বলে আল্লাহ তায়ালা শিরকের গুনাহ ক্ষমা করবেন না।
পৃথিবীতে যত রকমের জুলুম আছে তার মধ্যে সবচেয়ে বড় জুলুম হলো শিরক করা। শিরক হলো মহান আল্লাহর একত্ববাদের সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে অংশীদার বা সমকক্ষ সাব্যস্ত করা। এটি জঘন্য গুনাহের কাজ। তাই মহান আল্লাহ শিরকের গুনাহ কখনোই ক্ষমা করবেন না।

