• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • আকাইদ ও নৈতিক জীবন
আকাইদ ও নৈতিক জীবন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

জনাব রকিব একজন ভালো কৃষক হিসেবে গ্রামে পরিচিতি লাভ করেছেন। কিন্তু এবার প্রাকৃতিক দুর্যোগে তার ফসল নষ্ট হয়ে যায়। স্থানীয় একজন বিত্তবান ব্যক্তি তাকে আর্থিকভাবে অনেক সহায়তা করেন, ফলে রকিব এই ব্যক্তিকে আল্লাহর সমকক্ষ মনে করে। অপরদিকে সোলেমান মেম্বার বাহ্যিকভাবে ইসলাম ধর্মের কিছু বিধিবিধান পালন করলেও, মনে মনে তিনি ইসলাম ধর্মকে অবজ্ঞার চোখে দেখেন। জনৈক আলেম তাকে একদিন বলেন, "ইসলাম হলো আল্লাহ তায়ালার প্রবর্তিত ধর্ম ও পূর্ণাঙ্গ জীবনবিধান।"

রকিবের বিশ্বাসে কী প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।

রকিবের বিশ্বাসে শিরক প্রকাশ পেয়েছে।

শিরক অর্থ অংশীদার সাব্যস্ত করা। ইসলামি পরিভাষায়, মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা এবং তাঁর সমতুল্য মনে করাকে শিরক বলে। আল্লাহ তায়ালার সাথে শিরক চার ধরনের হতে পারে। এর মধ্যে অন্যতম একটি হলো আল্লাহ তায়ালার গুণাবলিতে শিরক করা, যা রকিবের বিশ্বাসে ফুটে উঠেছে।

উদ্দীপকের রকিব প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হলে তার এলাকার বিত্তবান একজন ব্যক্তির থেকে আর্থিক সহায়তা পায়। এতে রকিব সেই ব্যক্তিকে আল্লাহর সমকক্ষ মনে করে, যা আল্লাহর গুণাবলির সাথে শিরক করার সমান। আল্লাহ তায়ালার গুণাবলিতে শিরক বলতে আল্লাহ তায়ালার 'পাশাপাশি অন্য কাউকে সৃষ্টিকর্তা বা রিজিকদাতা মনে করাকে বোঝায়। আর রকিব এ বিশ্বাসটিই লালন করছে। পরকালে তার এ কর্মের জন্য তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()