• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • আকাইদ ও নৈতিক জীবন
আকাইদ ও নৈতিক জীবন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

শেফালী বেগম তার এক বান্ধবী ঝরনা বেগমের সাথে ইসলাম ধর্মের বিষয়গুলো নিয়ে আলাপ করছিল। শেফালী বেগম বলেন, ইসলাম ধর্মের সকল বিধান আমার কাছে বিশ্বাসযোগ্য হলেও আখিরাতে বিশ্বাস আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমি মনে করি এ পৃথিবীতেই ভালো ও মন্দ কাজের পুরস্কার ও শাস্তি প্রদান করা হয়। এর উত্তরে ঝরনা বেগম তাকে বলেন, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, এর কোনো একটি বিধান অস্বীকার করলে সে কাফির হিসেবে পরিগণিত হবে।

ঝরনা বেগমের বক্তব্য কি সঠিক? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

ইসলামের কোনো একটি বিধান অস্বীকার করলে সে কাফির হিসেবে পরিগণিত হবে ঝরনা বেগমের এ বক্তব্যটি সঠিক।

'কুফর' শব্দের আভিধানিক অর্থ অস্বীকার করা, অবিশ্বাস করা, ঢেকে রাখা, গোপন করা, অবাধ্য হওয়া ইত্যাদি। কুফর হলো ইমানের বিপরীত। ইসলামের মৌলিক বিষয়গুলোতে বিশ্বাসের নাম ইমান। আর আখিরাত ইসলামের মৌলিক বিষয়সমূহের মধ্যে অন্যতম। তাই আখিরাতে অবিশ্বাস করাও কুফরের শামিল, যা ঝরনা বেগমের বক্তব্যেও প্রকাশ পেয়েছে।

উদ্দীপকে শেফালী বেগম আখিরাতে বিশ্বাস করে না। তার এ কাজটিকে ঝরনা বেগম কুফরের অন্তর্ভুক্ত হিসেবে মন্তব্য করেছেন, যা সঠিক এবং যুক্তিসংগত। কারণ আখিরাত ইসলামের অন্যতম একটি মৌলিক বিষয়। এটি অনন্তকালের জীবন। এ জীবনের শুরু আছে, কিন্তু শেষ নেই। আখিরাতে মানুষের দুনিয়ার কাজকর্মের হিসাব নেওয়া হবে। এরপর ভালো কাজের পুরস্কারস্বরূপ জান্নাত এবং মন্দ কাজের জন্য জাহান্নামের শাস্তি দেওয়া হবে। শেফালী বেগম আখিরাত সম্পর্কিত এ বিষয়গুলো বিশ্বাস করে না। তাই তার বিশ্বাস কুফরের অন্তর্ভুক্ত এবং সে. কাফির হিসেবে পরিগণিত।

উপরের আলোচনা থেকে বলা যায়, ইসলামের কোনো একটি মৌলিক বিষয় অস্বীকার করা কুফরের শামিল এবং যারা এ ধরনের কাজ করে তাদেরকে কাফির বলা হয়। তাই এ সম্পর্কিত ঝরনা বেগমের বক্তব্যটি সঠিক।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()