- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- আকাইদ ও নৈতিক জীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
প্রেক্ষাপট- ১ : জনাব 'ক' একজন আধুনিক শিক্ষিত লোক। তিনি নিয়মিত সালাত, সাওম ও যাকাত আদায় করেন। তিনি বিশ্বাস করেন প্রত্যেক যুগেই নবি-রাসুলের আগমন প্রয়োজন। তারই ধারাবাহিকতায় বর্তমানে ও ভবিষ্যতে অনেকেই রিসালাতের দায়িত্ব পালন করবেন।
প্রেক্ষাপট- ২ : ইমাম সাহেব জুমার দিনের আলোচনায় পরকালীন একটি ন্তর নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, সেই ভয়ানক বিভীষিকাময় দিনে সকল মানুষের মাথার উপর সূর্য থাকবে এবং সকল মানুষ প্রচণ্ড তাপে ঘামতে থাকবে।
জনাব 'ক' পাঠ্যবইয়ের কোন বিষয়টি অস্বীকার করেছেন? ব্যাখ্যা করো।
জনাব 'ক' পাঠ্যবইয়ের খতমে নবুয়তের বিষয়টি অস্বীকার করেছেন।
খতমে নবুয়তের অর্থ নবুয়তের সমাপ্তি। মানবজাতির হেদায়েতের জন্য আল্লাহ তায়ালা যুগে যুগে বহু নবি-রাসুল প্রেরণ করেছেন। হযরত আদম (আ.)-এর মাধ্যমে এ ধারা শুরু হয়েছে এবং হযরত মুহাম্মদ (স.)-এর মাধ্যমে পরিসমাপ্তি ঘটেছে। আল্লাহ তায়ালা মুহাম্মদ (স.)-এর মাধ্যমে নবুয়তের সিলমোহর টেনে আর কোনো নবি বা রাসুল আসার প্রয়োজন নেই বলে ঘোষণা করেছেন। কিন্তু জনাব 'ক'-এর বক্তব্য এর বিপরীত।
জনাব 'ক' বিশ্বাস করেন প্রত্যেক যুগেই নবি-রাসুলদের আগমন প্রয়োজন। তারই ধারাবাহিকতায় বর্তমানে ও ভবিষ্যতে অনেকেই রিসালাতের দায়িত্ব পালন করবেন। তার এরূপ মনোভাব ঠিক নয়। কারণ হযরত মুহাম্মদ (স.) হলেন শেষ নবি। তিনি খাতামুন নাবিয়্যিন। তাঁর পর কিয়ামত পর্যন্ত আর কোনো নবি বা রাসুল আসবেন না। রাসুল (স.) বলেছেন, 'রিসালাত ও নবুয়তের ধারা বন্ধ করে দেওয়া হয়েছে। আমার পর আর কোনো নবি আসবেন না।' (তিরমিযি) সুতরাং জনাব 'ক' পাঠ্যবইয়ের খতমে নবুয়তের বিষয়টি অস্বীকার করেছেন।

