• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • আকাইদ ও নৈতিক জীবন
আকাইদ ও নৈতিক জীবন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

তাযকিয়া একজন মুসলিম। সে নিয়মিত সালাত আদায় করে। কিন্তু ইসলামের কোনো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে ঠাট্টা-বিদ্রূপ করে। বিষয়টি জানতে পেরে তার এক শিক্ষক বলেন, দুনিয়া ও আখিরাতে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ।

ইসলামের দৃষ্টিতে তাযকিয়ার আচরণ ব্যাখ্যা করো।

ইসলামের দৃষ্টিতে তাযকিয়ার আচরণ কুফরের অন্তর্ভুক্ত।

কুফর অর্থ অবিশ্বাস করা, অস্বীকার করা। আল্লাহ তায়ালার মনোনীত দ্বীন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটিরও প্রতি অবিশ্বাস পোষণ করাকে কুফর বলে। আর যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে বলে কাফির। মানুষ নানাভাবে কুফরে লিপ্ত হতে পারে। যেমন- আল্লাহর অস্তিত্ব ও গুণাবলি অস্বীকার করা, ইসলামের মৌলিক ইবাদত অস্বীকার করা, হারামকে হালাল ও হালালকে হারাম মনে করা, মহানবি (স.) কিংবা কুরআনকে নিয়ে ঠাট্টা-উপহাস করা ইত্যাদি কুফরের অন্তর্ভুক্ত। এ কাজগুলোর মাধ্যমে মানুষ কাফির হয়ে যায়। তাযকিয়ার আচরণেও এরূপ পরিলক্ষিত হয়।

উদ্দীপকের তাযকিয়া ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ঠাট্টা-উপহাস করে। তার এ কাজটি কুফরের অন্তর্ভুক্ত। কুফর মানুষের মাঝে অবাধ্যতা ও অকৃতজ্ঞতার জন্ম দেয়। ফলে কাফির ব্যক্তি আল্লাহ তায়ালা, পরকাল, নবি-রাসুল ইত্যাদিতে বিশ্বাস করে না, ফলে সে দুনিয়ার ভোগ বিলাস, আরাম-আয়েশ ও নানা রকম অন্যায়-অপকর্মে লিপ্ত হয়ে পড়ে। উদ্দীপকের তাযকিয়া মুসলিম হওয়া সত্ত্বেও ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ঠাট্টা-উপহাস করে। আর এমন বিষয় নিয়ে ঠাট্টা-উপহাস করা নিশ্চিতভাবেই কুফর বা অবিশ্বাসের প্রতিই ইঙ্গিত দেয়। তাই বলা যায়, ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ঠাট্টা-উপহাস করায় তাযকিয়ার আচরণ কুফরির অন্তর্ভুক্ত।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()