- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- আকাইদ ও নৈতিক জীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
নিচের ছকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও-
'ক' ও 'খ' চিহ্নিত বিষয় দু'টি একে অপরের পরিপূরক- তুমি। কি এ কথার সাথে একমত? বিশ্লেষণ করো।
'ক' ও 'খ' চিহ্নিত বিষয় দু'টি অর্থাৎ ইমান ও ইসলাম একে অপরের পরিপূরক- আমি এ কথার সাথে একমত।
চিত্র 'ক'-এ শান্তির ধর্ম বলতে ইসলামকে ইঙ্গিত করা হয়েছে। কারণ ইসলামি বিধি-বিধানই মানুষকে দুনিয়া ও আখিরাতে পরিপূর্ণ শান্তিময় জীবন দান করে। আর চিত্র 'খ'-এ বলা হয়েছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এটি হলো ইমানের মূলকথার অংশবিশেষ। ইমান ও ইসলামের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান।.
ইমান ও ইসলামের ক্ষেত্রে একটিকে রেখে অন্যটি কল্পনাও করা যায় না। এদের একটি অপরটির ওপর গভীরভাবে নির্ভরশীল। ইমান ও ইসলামের সম্পর্ক গাছের মূল ও শাখা-প্রশাখার মতো। ইমান হলো গাছের শিকড় বা মূল আর ইসলাম তার শাখা-প্রশাখা। মূল না থাকলে শাখা-প্রশাখা হয় না। আর শাখা-প্রশাখা না থাকলে মূল বা শিকড় মূল্যহীন। তেমনি ইমান ও ইসলাম একটি অন্যটি ছাড়া পূর্ণাঙ্গ হয় না। ইমান মানুষের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস, অনুরাগ ও তাঁর সন্তুষ্টি লাভের বাসনা সৃষ্টি করে। আর তাতে ইবাদত ও আনুগত্যের মাধ্যমে ইসলাম সজীব ও সতেজ হয়ে পরিপূর্ণ সৌন্দর্যে বিকশিত হয়। ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ। ইমান হলো অন্তরের সাথে সম্পৃক্ত। আর ইসলাম বাহ্যিক আচার-আচরণ ও কার্যাবলির সাথে সম্পৃক্ত। যেমন- আল্লাহ, রাসুল, ফেরেশতা ইত্যাদি বিষয়ে বিশ্বাস করা হলো ইমান। আর সালাত, যাকাত, হজ ইত্যাদি বিষয় পালন করা হলো ইসলাম।
প্রকৃতপক্ষে, ইমান ও ইসলাম একটি অপরটির পরিপূরক। দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করতে হলে ইমান ও ইসলাম উভয়টিকেই পরিপূর্ণভাবে স্বীয় জীবনে বাস্তবায়ন করতে হবে।

