• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
ইসলামি শিক্ষা ও সংস্কৃতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

মুনিরা ও সারাহ শিক্ষার বিষয়বস্তু নিয়ে আলোচনা করছিল। মুনিরা বললো, ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থাকা ও চারিত্রিক উৎকর্ষের জন্য শিক্ষা অতীব প্রয়োজন। সারাহ বললো, আল্লাহর দীনকে সমুন্নত রাখা, মানবতার বিকাশ এবং সুন্দর জীবনযাপনের জন্য মহানবি (স) বলেছেন, 'প্রত্যেক মুসলমান নর-নারীর প্রতি বিদ্যা শিক্ষা করা ফরজ।'

মক্তব শিক্ষা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।

মুসলিম ছেলেমেয়েদেরকে কুরআন, হাদিস ও ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য মক্তব শিক্ষা প্ৰয়োজন । মক্তব বলতে সাধারণত সে প্রতিষ্ঠানকে বোঝায়, যেখানে মুসলিম শিশুদের কুরআন তেলাওয়াত, হাদিস ও ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রাথমিক শিক্ষা দেওয়া হয়। পবিত্রতা অপবিত্রতা, হালাল-হারাম প্রভৃতি সম্পর্কে প্রয়োজনীয় প্রাথমিক জ্ঞান শিশুরা মক্তবেই পেয়ে থাকে। ছোট ছোট ছেলেমেয়েদের মানসিক বিকাশেও মক্তব ইতিবাচক ভূমিকা রাখে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()