- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
মুনিরা ও সারাহ শিক্ষার বিষয়বস্তু নিয়ে আলোচনা করছিল। মুনিরা বললো, ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থাকা ও চারিত্রিক উৎকর্ষের জন্য শিক্ষা অতীব প্রয়োজন। সারাহ বললো, আল্লাহর দীনকে সমুন্নত রাখা, মানবতার বিকাশ এবং সুন্দর জীবনযাপনের জন্য মহানবি (স) বলেছেন, 'প্রত্যেক মুসলমান নর-নারীর প্রতি বিদ্যা শিক্ষা করা ফরজ।'
সারাহর শেষ উক্তির মাধ্যমে যে শিক্ষার প্রতি দৃষ্টি দেওয়া হয়েছে তার গুরুত্ব বিশ্লেষণ করো।
সারাহর শেষ উক্তির মাধ্যমে দীনি ইলম তথা ইসলাম শিক্ষার প্রতি দৃষ্টি দেওয়া হয়েছে। মুসলিমদের জন্য ইসলাম শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। ইসলামের বিধিবিধান সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞানার্জন, আল্লাহর ইবাদতের নিয়মকানুন ও পদ্ধতি জানা, আল্লাহর দীনকে সমুন্নত রাখা, মানবকল্যাণ সাধন এবং সুন্দর জীবনযাপনের জন্য ইসলাম শিক্ষা গ্রহণ করা অত্যাবশ্যক; যা সারাহর বক্তব্যে ফুটে উঠেছে।
উদ্দীপকের সারাহ বললো, আল্লাহর দীনকে সমুন্নত রাখা, মানবতার বিকাশ ও সুন্দর জীবনযাপনের জন্য মহানবি (স) বলেছেন, “জ্ঞানান্বেষণ করা প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর ফরজ।' সারাহর এ বক্তব্যের মাধ্যমে মূলত ইসলাম শিক্ষার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। দীনি ইলম অর্জনের ক্ষেত্রে ফরজের বিধান দুই ধরনের। যথা- ফরজে আইন বা অবশ্যই পালনীয় ফরজ এবং ফরজে কিফায়া বা সামষ্টিক বাধ্যবাধকতা। উল্লিখিত হাদিসের মাধ্যমে দীনের মৌলিক জ্ঞানার্জন প্রত্যেক মুসলিমের জন্য ফরজ করা হয়েছে। দীনের গভীর জ্ঞানার্জন করা সবার জন্য বাধ্যতামূলক নয়। প্রত্যেক সমাজের কিছু লোককে এ জ্ঞান অর্জন ও এ নিয়ে গবেষণা করতে হবে। অন্যথায় সমাজের সবাই গুনাহগার হবে। মানুষের সামগ্রিক কল্যাণ সাধন ও সুখী, সুন্দর জীবনযাপনের জন্য ইসলামের জ্ঞানার্জন করা প্রয়োজন ।
উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, আল্লাহর দীন ইসলামকে সমুন্নত রাখা এবং মানুষের জীবনের সামগ্রিক কল্যাণের জন্য ইসলাম শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম।

