- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- আকাইদ ও নৈতিক জীবন
আকাইদ ও নৈতিক জীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
উদ্দীপক ও প্রশ্নোত্তর
জমির উদ্দিনের একমাত্র সন্তান লাবিদ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তিনি তার পিরের নামে একটি ছাগল জবাই করেন এবং সন্তানের সুস্থতার জন্য ঐ পিরের কাছে প্রার্থনা করেন। অন্যদিকে জমির উদ্দিনের। ব্যবসায়ী বন্ধু আরিফের কাছ থেকে তার এক প্রতিবেশী সাঈদ পাঁচ হাজার। টাকা দুই মাস পর ফেরত দেওয়ার শর্তে ঋণ নেয়। সামর্থ্য থাকা সত্ত্বেও দুই মাস পর ফেরত না দিলে তাদের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি সমাধান করে ব্যবসায়ী সমিতির সভাপতি বলেন, 'আমাদের সবারই কথা ও কাজে। মিল রাখা উচিত।'
বারযাখ কাকে বলে?
মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত সময়কে বারযাখ বা কবরের জীবন বলে।

