- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- আকাইদ ও নৈতিক জীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
জমির উদ্দিনের একমাত্র সন্তান লাবিদ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তিনি তার পিরের নামে একটি ছাগল জবাই করেন এবং সন্তানের সুস্থতার জন্য ঐ পিরের কাছে প্রার্থনা করেন। অন্যদিকে জমির উদ্দিনের। ব্যবসায়ী বন্ধু আরিফের কাছ থেকে তার এক প্রতিবেশী সাঈদ পাঁচ হাজার। টাকা দুই মাস পর ফেরত দেওয়ার শর্তে ঋণ নেয়। সামর্থ্য থাকা সত্ত্বেও দুই মাস পর ফেরত না দিলে তাদের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি সমাধান করে ব্যবসায়ী সমিতির সভাপতি বলেন, 'আমাদের সবারই কথা ও কাজে। মিল রাখা উচিত।'
তকদিরের প্রতি বিশ্বাস রাখা প্রয়োজন কেন?
তকদিরে বিশ্বাস ইমানের মৌলিক সাতটি বিষয়ের একটি হওয়ায় এর প্রতি বিশ্বাস রাখা প্রয়োজন।
তকদির শব্দের অর্থ নির্ধারিত পরিমাণ, ভাগ্য বা নিয়তি। মানুষের ভাগ্যের একমাত্র নির্ধারক মহান আল্লাহ। ভালো-মন্দ সবকিছু তাঁর পক্ষ থেকে নির্ধারিত হয়। মানুষ তার কর্মগুণে সাফল্য লাভ করতে পারে। তবে তা মহান আল্লাহর অনুগ্রহ ছাড়া সম্ভব নয়। মানুষের জীবনের সাফল্য, ব্যর্থত বিপদ-মুসিবত সবকিছুর নিয়ন্ত্রক আল্লাহ তায়ালা। তকদিরে বিশ্বাস ছাড়া মুমিন হওয়া সম্ভব নয়। তাই তকদিরে বিশ্বাস স্থাপন করা অপরিহার্য।

