- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- আকাইদ ও নৈতিক জীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
আফ্রিকা ভ্রমণে নিজাম বেশ কয়েকটি জাতিগোষ্ঠীর সাক্ষাতে। জানেন যে, তারা এক সময় ছিল বর্বর, সৃষ্টিকর্তার কোনো বিধান মানত না। পরে কিছু লোক এসে তাদেরকে ঐশ্বরিক বিধানের সাথে পরিচয় করিয়ে দেন। ফলে তারা বর্বর থেকে হয়ে ওঠে সভ্য। তিনি সালাহ নামে। একজনের সাক্ষাতকার নেন। সালাহ বলেন, আজকের লোকেরা আবার সৃষ্টিকর্তার বিধান ভুলে যেতে বসেছে, যার ফলে চারদিকে এত অন্যায়। আমি মনে করি, এদের সংশোধনের জন্য তাদের মতো লোক আসাটা খুবই জরুরি।
নিজামের সাথে আফ্রিকার লোকদের সাক্ষাতে কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
নিজামের সাথে আফ্রিকার লোকদের সাক্ষাতের মাধ্যমে রিসালাতের বিষয়টি ফুটে উঠেছে।
রিসালাত শব্দের অর্থ বার্তা, চিঠি পৌছানো, পয়গাম, সংবাদ বা কোনো ভালো কাজের দায়িত্ব বহন করা। মহান আল্লাহ মানুষকে সঠিক পথ প্রদর্শনের জন্য যুগে যুগে রিসালাতের বাণী পাঠিয়েছেন। নিজাম ও আফ্রিকার লোকদের মাধ্যমে এ বিষয়টিরই ইঙ্গিত দেওয়া হয়েছে।
নিজাম আফ্রিকা গিয়ে জানতে পারে সেখানকার কয়েকটি জাতিগোষ্ঠী সৃষ্টিকর্তার কোনো বিধান মানত না। পরে কিছু লোক এসে তাদেরকে ঐশ্বরিক বিধানের সাথে পরিচয় করিয়ে দেয়। ফলে তারা বর্বর থেকে হয়ে ওঠে সভ্য। রিসালাতের ক্ষেত্রেই এ বিষয়টি প্রযোজ্য। কেননা মহান আল্লাহর পবিত্র বাণী মানুষের কাছে পৌছে দেওয়ার দায়িত্বকে রিসালাত বলে। মানুষের জ্ঞান সীমাবদ্ধ। এ স্বল্প জ্ঞানের মাধ্যমে তারা আল্লাহ তায়ালার পূর্ণ পরিচয় লাভ করতে পারে না। ফলে তারা নানা ধরনের অপকর্মে লিপ্ত হয়ে পড়ে। মানুষকে হেদায়েতের জন্য আল্লাহ তায়ালা যুগে যুগে পথপ্রদর্শক পাঠিয়েছেন। তারা মানুষের কাছে আল্লাহর বাণী তুলে ধরেছেন। সঠিক পথের ঠিকানা দিয়েছেন। আল্লাহ তায়ালা বলেন, 'আর প্রত্যেক সম্প্রদায়ের জন্যই পথপ্রদর্শক রয়েছে'। (সূরা আর-রাদ, আয়াত ৭) পথপ্রদর্শক বা' নবি-রাসুল পাঠানোর এ প্রক্রিয়াই হলো রিসালাত। সুতরাং বোঝা যায়, উদ্দীপকে বর্ণিত নিজাম ও আফ্রিকার লোকদের মাধ্যমে রিসালাতের বিষয়টি তুলে ধরা হয়েছে।

