- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- আকাইদ ও নৈতিক জীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
জনাব রিয়াসাত আল্লাহ তায়ালাকে সৃষ্টিকর্তা ও পালনকর্তা হিসেবে বিশ্বাস করেন। মাঝে-মধ্যে সালাত ও সাওম পালন করেন। তবে তিনি মনে করেন, মানুষের কর্মফল তার কর্মের ওপর নির্ভরশীল। যে যেমন কাজ করবে সে তেমন ফল পাবে। তার বন্ধু-জনাব আসগর নিজ কর্মস্থলে কর্মব্যস্ত একজন মানুষ। কাজের ব্যস্ততার মধ্যেও নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করেন। তিনি মনে করেন, এতে দোষের কিছু নেই।
জনাব রিয়াসাতের ধারণা ইসলামের কোন বিশ্বাসের পরিপন্থি? ব্যাখ্যা করো।
জনাব রিয়াসাতের ধারণা তকদিরে বিশ্বাসের পরিপন্থি।
তকদির অর্থ হলো নির্ধারিত পরিমাণ, ভাগ্য বা নিয়তি। আল্লাহ তায়ালা মানুষের জীবনের ভালোমন্দ নির্ধারণ করেন এমন বিশ্বাসের নাম হলো তকদিরের বিশ্বাস। এটি ইমানের ৭টি বিষয়ের একটি। রিয়াসাতের মধ্যে এ বিশ্বাস অনুপস্থিত।
রিয়াসাত মনে করেন, মানুষের কর্মফল তার কর্মের ওপর নির্ভরশীল। যে যেমন-কাজ করবে সে তেমন ফল পাবে। তার এ বিশ্বাস সঠিক নয়। কারণ আল্লাহ তায়ালা মানুষের তকদিরের নিয়ন্ত্রক। তিনিই তকদিরের ভালোমন্দ নির্ধারণকারী। মানুষ যা চায় তাই সে করতে পারে না। বরং মানুষ শুধু তার কাজের জন্য চেষ্টা-সাধনা করবে। এরপর ফলাফলের জন্য আল্লাহ তায়ালার ওপর ভরসা করবে। যদি চেষ্টা করার পরও কোনো কিছু না পায় তবে হতাশ হবে না। আর যদি পেয়ে যায় তবুও খুশিতে আত্মহারা হবে না। বরং ধৈর্য ধারণ করবে ও শোকর আদায় করবে। মোটকথা, তকদিরের ভালোমন্দ নির্ধারণ করা আল্লাহ ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। এমন বিশ্বাসই হলো তকদিরে বিশ্বাস। জনাব রিয়াসাতের ধারণা এ বিশ্বাসকে লালন করে না।

