- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- আকাইদ ও নৈতিক জীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
আকাম ও মাহমুদ দুই বন্ধু। আকান ইচ্ছাকৃতভাবে অমুসলমানদের অনুকরণ করেন এবং তাদের ধর্মীয় চিহ্ন ব্যবহার করেন। অন্যদিকে মাহমুদ আল্লাহ তায়ালার পাশাপাশি বিত্তবানদেরকে রিজিকদাতা মনে করেন এবং ফেরেশতাদের জগৎ পরিচালনাকারী হিসেবে মনে করেন।
'কুফর মানবসমাজে অনৈতিকতার প্রসার ঘটায়'- ব্যাখ্যা করো।
কুফরে লিপ্ত ব্যক্তি ইসলামের যাবতীয় বিধি-বিধানের প্রতি অবিশ্বাস পোষণ করে। তাই সে নিজেকে যেকোনো অনৈতিক ও পাপকাজে জড়িয়ে ফেলে।
কাফির বা কুফরে লিপ্ত ব্যক্তি পরকাল, জান্নাত, জাহান্নাম ইত্যাদিতে বিশ্বাস করে না। তাই সে নৈতিকতার গুরুত্ব উপলব্ধি করতে পারে না। এর ফলে সে নিজের স্বার্থে মিথ্যাচার, অনাচার, ব্যভিচার, প্রতারণা, ধোঁকাবালি ইত্যাদি যে কোনো পাপ ও অনৈতিক কাজ সহজে এবং বিনা দ্বিধায় করতে পারে। এভাবে কুফরের মাধ্যমে সমাজে অনৈতিকতার প্রসার ঘটে।

