- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- আকাইদ ও নৈতিক জীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
আকাম ও মাহমুদ দুই বন্ধু। আকান ইচ্ছাকৃতভাবে অমুসলমানদের অনুকরণ করেন এবং তাদের ধর্মীয় চিহ্ন ব্যবহার করেন। অন্যদিকে মাহমুদ আল্লাহ তায়ালার পাশাপাশি বিত্তবানদেরকে রিজিকদাতা মনে করেন এবং ফেরেশতাদের জগৎ পরিচালনাকারী হিসেবে মনে করেন।
আকাম সাহেবের কর্মকাণ্ড কীসের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
আকাম সাহেবের কর্মকাণ্ড কুফরের অন্তর্ভুক্ত।'
কুফর শব্দের অর্থ- অস্বীকার করা, অবিশ্বাস করা, অকৃতজ্ঞতা প্রকাশ কর ইত্যাদি। আল্লাহ তায়ালার মনোনীত দ্বীন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটির প্রতি অবিশ্বাস করাকেই কুফর বলা হয়। এ ধরনের কাজের মধ্যে রয়েছে- আল্লাহ তায়ালার অস্তিত্ব ও গুণাবলিকে অবিশ্বাস বা অস্বীকার করা, ইমানের সাতটি বিষয়কে অস্বীকার করা, ইসলামের মৌলিক ইবাদতকে অস্বীকার করা, হালালকে হারাম বা হারামকে হালাল মনে করা, ইচ্ছাকৃতভাবে কাফিরদের অনুকরণ করা, ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা প্রভৃতি। এর মধ্যে আকাম সাহেবের কর্মকাণ্ডে অমুসলমানদের অনুকরণের দৃষ্টান্ত লক্ষণীয়।
আকাম সাহেব ইচ্ছাকৃতভাবে অমুসলমানদের অনুকরণ করেন এবং তাদের ধর্মীয় চিহ্ন ব্যবহার করেন। এগুলো ইসলামকে অগ্রাহ্য করার সমতুল্য। ইসলামে অন্য ধর্মের চিহ্ন অনুসরণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যারা ইসলামের এ নির্দেশ অমান্য করে তারা কাফির হিসেবে পরিগণিত এবং তাদের এ কাজ কুফরের অন্তর্ভুক্ত। সুতরাং বলা যায়, আকাম সাহেবের কালে কুফরের বহিঃপ্রকাশ ঘটেছে।

