- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- আকাইদ ও নৈতিক জীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
জনাব মাসুদ সাহেব মনে করেন, তকদির বলতে কিছু নেই। মানুষই মানুষের তকদিরের নিয়ন্ত্রক। কর্মই মানুষের তকদির ভালো করবে। মাসুদ সাহেবের এসব কথা শুনে মসজিদের ইমাম সাহেব বলেন, একজন মুসলিমের জন্য কতগুলো মৌলিক বিষয়ে দৃঢ়ভাবে বিশ্বাস করা ফরজ।
জনাব মাসুদ সাহেবের মধ্যে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়টির অপূর্ণতা রয়েছে? ব্যাখ্যা করো।
জনাব মাসুদ সাহেবের মধ্যে ইমানের অপূর্ণতা রয়েছে।
ইমান অর্থ বিশ্বাস। একজন মুসলিমকে ইমানের কতগুলো মৌলিক বিষয়ে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হয়। এগুলো আল-কুরআন ও হাদিসের মাধ্যমে অকাট্যভাবে প্রমাণিত। এগুলোর মধ্য থেকে কোনো একটিরও প্রতি সামান্য অস্বীকৃতি থাকলেও পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না। জনাব মাসুদ এ বিষয়গুলোর মধ্যে তকদিরকে অবিশ্বাস করেছেন।
জনাব মাসুদ মনে করেন, তকদির বলতে কিছু নেই। মানুষই মানুষের তকদিরের নিয়ন্ত্রক। কর্মই মানুষের তকদির ভালো করে। অথচ আমরা জানি, ইমানের একটি মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয় হলো তকদিরে বিশ্বাস। এ বিশ্বাস অনুযায়ী আল্লাহ তায়ালা মানুষের তকদিরের নিয়ন্ত্রক। তিনিই মানুষের ভালোমন্দ নির্ধারণকারী। মহান আল্লাহ বলেন, 'তিনি সব কিছু সৃষ্টি করেছেন। অতঃপর তাদের, ভাগ্য নির্ধারণ করেছেন।' (সূরা ফুরকান, আয়াত ২) মানুষ যা চায় তাই সে করতে পারে না। বরং মানুষ তার কাজের জন্য চেষ্টা ও সাধনা করবে। এরপর ফলাফলের জন্য আল্লাহ তায়ালার ওপর ভরসা করবে। যদি চেষ্টা করেও ভালো ফল না পাওয়া যায় তবে ধৈর্য ধরবে। আর ভালো ফল পেলে কৃতজ্ঞতা প্রকাশ করবে। এ ধারণার বিপরীত মানসিকতা ইমানের পরিপন্থি। সুতরাং বলা যায়, জনাব মাসুদ সাহেবের মধ্যে ইমানের অপূর্ণতা রয়েছে।

