- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- আকাইদ ও নৈতিক জীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
'ক' শ্রেণির মানুষেরা মহান আল্লাহকে অবিশ্বাস করে, অস্বীকার করে। আবার 'খ' শ্রেণির মানুষদের অন্তরে কপটতা ও ভণ্ডামি লুকায়িত থাকে। এরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে।
'ক' শ্রেণির মানুষদেরকে পরিভাষায় কী বলে? এদের কার্যক্রমের পরিণতি ব্যাখ্যা করো।
'ক' শ্রেণির মানুষদেরকে কাফির বলা হয়, যাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ।
কুফর শব্দের আভিধানিক অর্থ অস্বীকার করা, অবিশ্বাস করা, ঢেকে রাখা, গোপন করা ইত্যাদি। ইসলামি পরিভাষায়, আল্লাহ তায়ালার মনোনীত দ্বীন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটিরও প্রতি অবিশ্বাস করাকে কুফর বলে। যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে কাফির বলে। 'ক' শ্রেণির মানুষের মধ্যে কুফরির বৈশিষ্ট্য বিদ্যমান।
'ক' শ্রেণির মানুষেরা আল্লাহকে অবিশ্বাস করে, অস্বীকার করে। এ বিষয়টি ইমানের মৌলিক বিষয়গুলোর সর্বপ্রথম বিষয় ইমানের বিপরীত। এ ধরনের চিন্তা করলে মানুষ কাফির হয়ে যায়। আর কাফিরদের জন্য দুনিয়া এবং আখিরাত উভয় জীবনে ভয়ঙ্কর পরিণতি রয়েছে। কুফরের ফলে মানুষের মনে অবাধ্যতা ও অকৃতজ্ঞতা জন্ম নেয়। এতে সে আল্লাহ তায়ালার বিধি-নিষেধ অমান্য করে। ফলে সে সমাজে অবাধ্য-অকৃতজ্ঞ হিসেবে পরিচিত হয়। কাফিররা আল্লাহ তায়ালা, পরকাল, হাশর, মিযান, জান্নাত, জাহান্নাম ইত্যাদি অবিশ্বাস করে। ফলে সে দুনিয়ার ধন-সম্পদ ও আরাম আয়েশের লোভে নানারকম অসৎ কাজ করে। এতে সমাজে চুরি-ডাকাতি, ছিনতাই, সুদ-ঘুষসহ নানারকম পাপাচার বৃদ্ধি পায়। তাছাড়া কাফির আল্লাহ তায়ালা, ইসলাম ও মুসলমানদের বিরোধিতা করে। ফলে আল্লাহ তায়ালা তার প্রতি অসন্তুষ্ট হন। বলা যায়, এদের কার্যক্রমের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ।

