• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • আকাইদ ও নৈতিক জীবন
আকাইদ ও নৈতিক জীবন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

'ক' শ্রেণির মানুষেরা মহান আল্লাহকে অবিশ্বাস করে, অস্বীকার করে। আবার 'খ' শ্রেণির মানুষদের অন্তরে কপটতা ও ভণ্ডামি লুকায়িত থাকে। এরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে।

'খ' শ্রেণির মানুষেরা সমাজে কী হিসেবে পরিচিত? এদের কার্যক্রমের কুফল ও পরিণতি বিশ্লেষণ করো।

'খ' শ্রেণির মানুষ সমাজে মুনাফিক হিসেবে পরিচিত। মুনাফিকদের কুফল ও পরিণতি অত্যন্ত ভয়াবহ।

নিফাক শব্দের অর্থ ভণ্ডামি, কপটতা, দ্বিমুখীভাব, প্রতারণা ইত্যাদি। অন্তরে বিরোধিতা গোপন রেখে বাইরে আনুগত্য প্রদর্শন করাই হলো নিফাক। ইসলামি পরিভাষায়, অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন করে মুখে ইসলামকে স্বীকার করার নাম হলো নিফাক। যারা এরূপ কাজ করে তাদের মুনাফিক বলা হয়। 'খ' শ্রেণির মানুষের মধ্যে এরূপ বৈশিষ্ট্য বিদ্যমান।

'খ' শ্রেণির মানুষের অন্তরে কপটতা ও ভন্ডানি লুকায়িত থাকে। এরাই মুনাফিক। এরা বাহ্যিকভাবে ইসলাম ও ইমান স্বীকার করে এবং মুসলিমদের ন্যায় ইবাদত করে। অথচ তাদের অন্তরে অবাধ্যতা লুকিয়ে থাকে। এ ধরনের কাজ মানুষের নৈতিকতা ধ্বংস করে। মিথ্যার পাশাপাশি মুনাফিকরা অন্যান্য খারাপ ও অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়ে। পার্থিব লোভ-লালসা ও স্বার্থ রক্ষায় তারা মানুষের অকল্যাণ করতেও পিছপা হয় না। তারা পরনিন্দা ও পরচর্চা করে। ফলে সমাজে সন্দেহ ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। মুনাফিকরা ভেতরে এক আর বাইরে অন্য রকম হওয়ায় লোকজন তাদের বিশ্বাস করে না; বরং সন্দেহ ও ঘৃণার চোখে দেখে। সমাজের মানুষের নিকট ডারা অপমানিত ও লাঞ্ছিত হয়ে জীবন কাটায়।

উপরের আলোচনা থেকে বোঝা যায়, 'খ' শ্রেণির মানুষ মুনাফিক। তারা ইসলামের চরম শত্রু হওয়ার কারণে ইহকাল ও পরকালে কঠিন আযাব ভোগ করবে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()