• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • আকাইদ ও নৈতিক জীবন
আকাইদ ও নৈতিক জীবন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

হাশেম ও কাশেম দুই বন্ধু, বেশি শিক্ষিত না তারা। একদিন তারা নবি-রাসুল সম্পর্কে আলোচনা করছিল। প্রসঙ্গক্রমে হাশেম বলল, মানবজাতির হেদায়েতের জন্য যুগে যুগে নবি-রাসুল এসেছেন। তাই আমি মনে করি, যেহেতু কিয়ামত পর্যন্ত মানুষের আগমন ঘটবে, সেহেতু নবি-রাসুলের আগমনের প্রয়োজনীয়তা এখনও রয়েছে। হাশেমের কথা শুনে কাশেম বলল, আমি তোমার কথার সাথে একমত নই। কারণ হযরত মুহাম্মদ (স.) খাতামুন নাবিয়্যিন।

'কুল হুয়াল্লাহু আহাদ'- এর ব্যাখ্যা করো।

'কুল হুয়াল্লাহু আহাদ'- এর দ্বারা আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া হয়েছে।

আল্লাহ তায়ালা এক ও অদ্বিতীয়। তিনি স্বয়ংসম্পূর্ণ সত্তা। তাঁর কোরে শরিক নেই। তিনিই এ বিশ্বজগৎ সৃষ্টি করেছেন এবং পরিচালনা করছেন। তাঁর এ একত্ববাদের ঘোষণা প্রসঙ্গেই সূরা আল ইখলাসের প্রথম আয়াতে 'কুল হুয়াল্লাহু আহাদ' এ বাণী উচ্চারিত হয়েছে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()