• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • আকাইদ ও নৈতিক জীবন
আকাইদ ও নৈতিক জীবন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

হাশেম ও কাশেম দুই বন্ধু, বেশি শিক্ষিত না তারা। একদিন তারা নবি-রাসুল সম্পর্কে আলোচনা করছিল। প্রসঙ্গক্রমে হাশেম বলল, মানবজাতির হেদায়েতের জন্য যুগে যুগে নবি-রাসুল এসেছেন। তাই আমি মনে করি, যেহেতু কিয়ামত পর্যন্ত মানুষের আগমন ঘটবে, সেহেতু নবি-রাসুলের আগমনের প্রয়োজনীয়তা এখনও রয়েছে। হাশেমের কথা শুনে কাশেম বলল, আমি তোমার কথার সাথে একমত নই। কারণ হযরত মুহাম্মদ (স.) খাতামুন নাবিয়্যিন।

কাশেমের মতানুসারে খতমে নবুয়তের বিশ্বাসের তাৎপর্য বিশ্লেষণ করো।

কাশেম হযরত মুহাম্মদ (স.)-কে খাতামুন নাবিয়্যিন বা সর্বশেষ নদি বলে অভিহিত করেছে, যা সম্পূর্ণ যৌক্তিক।

আল্লাহ তায়ালা যুগে যুগে অসংখ্য নবি-রাসুল প্রেরণ করেছেন। সর্বপ্রথম নবি ছিলেন হযরত আদম (আ.), আর সর্বশেষ নবি ও রাসুল হলেন হযরত মুহাম্মদ (স.)। অর্থাৎ হযরত মুহাম্মদ (স.)-এর পর আর কোনো নবি-রাসুল আসেননি এবং আসবেনও না। এ বিষয়টি মনে-প্রাণে বিশ্বাস করা ইমানেরই অংশ।

কাশেম খতমে নবুয়তে বিশ্বাসী। এ কারণেই সে মহানবি হযরত মুহাম্মদ (স.)-কে খাতামুন নাবিয়্যিন বলে অভিহিত করেছে। তার এ বিশ্বাসের তাৎপর্য অনেক। কারণ মহানবি (স.)-এর মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত যার নিজেদেরকে নবি দাবি করেছে এবং কিয়ামত পর্যন্ত যারা এ ধরনের দাবি করবে তারা সবাই ভণ্ড, মিথ্যাবাদী ও প্রতারক। আবু দাউদ শরিফের একটি হাদিসে এ প্রসঙ্কো মুহানবি (স.) বলেন, 'অচিরেই আমার উম্মতের মধে মিথ্যাবাদীর আবির্ভাব হবে। তারা প্রত্যেকেই নবি হওয়ার দাবি করবে। অথচ আমিই সর্বশেষ নবি। আমার পর আর কোনো নবি আসবে না।' সুতরা মহানবি (স.)-কে শেষ নবি হিসেবে বিশ্বাস করা ইমানের অঙ্গ।

পরিশেষে বলা যায়, প্রকৃত ইমানদার হওয়ার জন্য খতমে নবুয়তে বিশ্বাস অপরিহার্য।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ

#

'শিরক' শব্দের অর্থ কী?

'শিরক' শব্দের অর্থ অংশীদার সাব্যস্ত করা, একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা।

#

'কুল হুয়াল্লাহু আহাদ'- এর ব্যাখ্যা করো।

'কুল হুয়াল্লাহু আহাদ'- এর দ্বারা আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া হয়েছে।

আল্লাহ তায়ালা এক ও অদ্বিতীয়। তিনি স্বয়ংসম্পূর্ণ সত্তা। তাঁর কোরে শরিক নেই। তিনিই এ বিশ্বজগৎ সৃষ্টি করেছেন এবং পরিচালনা করছেন। তাঁর এ একত্ববাদের ঘোষণা প্রসঙ্গেই সূরা আল ইখলাসের প্রথম আয়াতে 'কুল হুয়াল্লাহু আহাদ' এ বাণী উচ্চারিত হয়েছে।

#

হাশেমের ধারণা ইসলামের কোন বিশ্বাসের পরিপন্থি? ব্যাখ্যা করো।

হাশেমের ধারণা ইসলামের খতমে নবুয়তে বিশ্বাসের পরিপন্থি।

'খাতামুন' অর্থ শেষ, সমাপ্তি। আর ননুয়ত হলো নবিগণের দায়িত্ব। সুতরা খতমে নবুয়তের অর্থ ননুয়তের সমাপ্তি। প্রত্যেক মুমিন মুসলমানের উচিৎ খতমে নবুয়তে বিশ্বাস স্থাপন করা। এটি অস্বীকার করা কুফরের শামিল।

খাশেম মনে করে, যেহেতু কিয়ামত পর্যন্ত মানুষের আগমন ঘটবে, সেহেতু নবি-রাসূল আগমনের প্রয়োজনীয়তা এখনও রয়েছে। তার এ ধারণা সর্বাংশে ভুল। কারণ হযরত মুহাম্মদ (স.) ছিলেন সর্বশেষ নবি। তাঁর মাধ্যমে দীনের পূর্ণতা ঘোষিত হয়েছে এবং নবুয়তের ধারার সমাপ্তি ঘটেছে। তিনি নবি, রাসুলগণের ধারায় সর্বশেষ আগমন করেছেন। আল্লাহ তায়ালা স্বয়ং তাঁকে 'খাতামুন নাবিয়ি‍্যন' বা সর্বশেষ নবি বলে অভিহিত করেছেন। আল্লা তায়ালা বলেন, 'মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন; বক্স তিনি আল্লাহর রাসুল এবং শেষ নবি।' (সূরা আল আহযাব, আয়াত ৪০) কুরআনের এ ঘোষণা থেকেই সুস্পষ্টরূপে প্রতীয়মান হয় যে, নবি-রাসুলের আগমনের প্রয়োজনীয়তা এখন আর নেই। তাই হাশেমের ধারণাটি সম্পূর্ণ ভ্রান্ত ও ইসলামের পরিপন্থি।