- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- আকাইদ ও নৈতিক জীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
বর্তমানে এদেশের তৃণমূল পর্যায়ের নিম্ন আয়ের অধিকাংশ মানুষ অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। করোনা মহামারি পরবর্তী প্রেক্ষাপটে কাজ-কর্ম হারিয়ে অনেকেই বেকার হয়ে পড়েছেন। বৈশ্বিক মন্দা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কেউ কেউ সামান্য খাবারের ব্যবস্থাটুকু করতে পারছে না। অবশ্য এজন্য তাদের কোনো আক্ষেপ। নেই। তারা মনে করেন, যিনি তাদের সৃষ্টি করেছেন তিনিই তাদের রিজিকের ব্যবস্থা করবেন। এ অবস্থায় তাদের জন্য কিছু সরকারি-বেসরকারি সাহায্য বরাদ্দ হলেও স্থানীয় প্রভাবশালীদের অপতৎপরতায় তা থেকে তারা বঞ্চিত হচ্ছেন।
আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস বলতে কী বোঝায়?
আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস বলতে মানবজাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ঐশী গ্রন্থসমূহের ওপর বিশ্বাস স্থাপন করাকে বোঝায়।
ইমানের সাতটি মৌলিক বিষয়ের মধ্যে একটি হলো আসমানি কিতাবের প্রতি বিশ্বাস। আল্লাহ তায়ালা সর্বমোট ১০৪ খানা আসমানি কিতাব নাজিল করেছেন। এর মধ্যে ৪ খানা হলো বড় কিতাব। এগুলো হলো আল-কুরআন, তাওরাত, যাবুর এবং ইঞ্জিল। আর ১০০ খানা হলো সহিফা বা ছোট কিতাব। এসব কিতাবের প্রতি বিশ্বাস স্থাপনকেই আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস বলা হয়।

