• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • আকাইদ ও নৈতিক জীবন
আকাইদ ও নৈতিক জীবন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

বর্তমানে এদেশের তৃণমূল পর্যায়ের নিম্ন আয়ের অধিকাংশ মানুষ অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। করোনা মহামারি পরবর্তী প্রেক্ষাপটে কাজ-কর্ম হারিয়ে অনেকেই বেকার হয়ে পড়েছেন। বৈশ্বিক মন্দা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কেউ কেউ সামান্য খাবারের ব্যবস্থাটুকু করতে পারছে না। অবশ্য এজন্য তাদের কোনো আক্ষেপ। নেই। তারা মনে করেন, যিনি তাদের সৃষ্টি করেছেন তিনিই তাদের রিজিকের ব্যবস্থা করবেন। এ অবস্থায় তাদের জন্য কিছু সরকারি-বেসরকারি সাহায্য বরাদ্দ হলেও স্থানীয় প্রভাবশালীদের অপতৎপরতায় তা থেকে তারা বঞ্চিত হচ্ছেন।

উদ্দীপকের নিম্ন আয়ের মানুষগুলোর মনোভাবে ইমানের কোন বিষয়টির বহিঃপ্রকাশ ঘটেছে? ব্যাখ্যা করো।

উদ্দীপকের নিম্ন আয়ের মানুষগুলোর মনোভাবে ইমানের সর্বপ্রধান বিষয় এক আল্লাহর ওপর গভীর বিশ্বাসের বহিঃপ্রকাশ ঘটেছে।

ইমানের সাতটি মৌলিক বিষয়ের মধ্যে সর্বপ্রথম বিষয় হচ্ছে আল্লাহর ওপর গভীর বিশ্বাস ও আস্থা স্থাপন করা। আল্লাহ এক ও অদ্বিতীয়। এ বিশ্বজগতের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, জন্ম-মৃত্যুর মালিক, বিপদে-আপদে একমাত্র সাহায্যকারী এবং সার্বভৌম ক্ষমতার অধিকারী হিসেবে তাঁকে মেনে নেওয়াই ইমানের প্রথম কথা, যা নিম্ন আয়ের মানুষগুলোর বিশ্বাসেও প্রকাশ পেয়েছে।

এদেশের তৃণমূল পর্যায়ের নিম্ন আয়ের অধিকাংশ মানুষ অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। তারা মনে করেন, যিনি তাদের সৃষ্টি করেছেন তিনিই তাদের রিজিকের ব্যবস্থা করবেন। কারণ মহান আল্লাহই মানুষকে সব ধরনের বিপদ-আপদ থেকে রক্ষা করতে পারেন। তিনি জীবন-মৃত্যুর একমাত্র মালিক। আল্লাহর ওপর পরিপূর্ণ বিশ্বাস থাকার কারণেই তারা এ কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করছেন। তারা মহান আল্লাহর সভা, গুণাবলি, ক্ষমতা সম্পর্কে অবগত। সুতরাং বলা যায়, তৃণমূল পর্যায়ের নিম্ন আয়ের মানুষগুলোর কথায় আল্লাহর প্রতি পূর্ণ ও আন্তরিক বিশ্বাস অর্থাৎ ইমানের সর্বপ্রথম বিষয়টি প্রতিফলিত হয়েছে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()